ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

ভালো আছেন খালেদা জিয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ৬২৬ বার পড়া হয়েছে

বৃটেনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গত ৮ই জানুয়ারি গত বুধবার (৮ জানুয়ারি) দুপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে। চলছে পরীক্ষা ও পর্যবেক্ষণ। চিকিৎসার দ্বিতীয় দিনের আপডেট জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হুসেন। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, ক্লিনিকে ভালোই আছেন বেগম জিয়া। তবে হঠাৎ করে ভিন্ন আবহাওয়ায় নিজেকে খাপ খাইয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। দ্বিতীয় দিন দিনভর চলে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা। একাধিকবার চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করেছেন। কার্ডিওলজি বিশেষজ্ঞসহ অন্যান্য বিশেষজ্ঞরা বেগম জিয়াকে পর্যবেক্ষণ করেছেন। যেহেতু গত কয়েকদিন একটু গ্যাপ ছিলো ডাক্তাররা সেটি পূর্ণ করছেন। আরো প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষাসহ নিবিড় পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। প্রাথমিক সকল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেডিকেল বোর্ড ও বাংলাদেশ থেকে আসা ডাক্তারদের যৌথ পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ভালো আছেন খালেদা জিয়া

আপডেট সময় ০৫:০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫