ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত  ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ‎- পানিসম্পদ মন্ত্রী Logo পুলিশ প্রশিক্ষণ ও গণমাধ্যম সহযোগিতা জোরদারে ইউনেস্কোর সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর Logo ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার Logo রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমপর্যায়ের সুযোগ-সুবিধা প্রদান করা হবে – অর্থমন্ত্রী Logo পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে ধানক্ষেত, চরম বিপাকে হাওরপাড়ের অসহায় কৃষকরা। Logo শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য নেকাংশে নির্ভরশীল – মার্কিন রাষ্ট্রদূত Logo ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর দ্রুত বাস্তবায়নের দাবি মাঠপর্যায়ে। Logo সিটিটিসি র  অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিসহ  আটক দুই Logo অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে

নারীদের অন্তঃসত্ত্বা করতে পারলেই মিলবে ৫ লাখ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

যত দিন যাচ্ছে, প্রতারকেরা প্রতারণার নিত্যনতুন উপায় খুঁজে বার করছেন। তবে ভারতের বিহারের তিন সাইবার প্রতারকের কাণ্ড দেখে অবাক তদন্তকারীরাও। কারণ তাঁরা অভিনব কায়দায় প্রতারণার ফাঁদ পেতেছিলেন। সন্তানহীন নারীদের অন্তঃসত্ত্বা করতে হবে! এমন চাকরির প্রস্তাব নিয়ে দেশের বিভিন্ন রাজ্য থেকে ফোন করতেন ওই তিনজন। দেওয়া হতো মোটা অর্থের প্রলোভনও। বলা হতো, নারীদের অন্তঃসত্ত্বা হলে দেওয়া হবে পাঁচ লাখ রুপি! আর না-হলে দেওয়া হবে ৫০ হাজার রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাইবার অপরাধীদের ফাঁদে পা দিয়ে অনেকেই মোটা অর্থের লোভে চাকরির প্রস্তাব গ্রহণ করতেন। প্রস্তাব গ্রহণ করলে ‘রেজিস্ট্রেশন ফি’ বাবদ ৫০০ থেকে ২০ হাজার রুপি জমা দিতে বলা হতো।  সম্প্রতি বিহারের নওয়াদা জেলার কাহুয়ারা নামের একটি গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

স্থানীয় পুলিশের ভাষ্য, ওই তিন যুবক ‘বেবি বার্থ সার্ভিস’ নামে একটি ভুয়া সংস্থা খুলেছিলেন। সেই সংস্থা থেকেই ভারতের বিভিন্ন রাজ্যের যুবকদের সঙ্গে যোগাযোগ করে চাকরির প্রস্তাব দেওয়া হতো।

কত জন ওই যুবকদের দ্বারা প্রতারিত হয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারীদের অন্তঃসত্ত্বা করতে পারলেই মিলবে ৫ লাখ

আপডেট সময় ০৫:২১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫