ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর Logo তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে বাজেটে তিন প্রস্তাব Logo ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন Logo পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক Logo হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

ইন্দুরকানীতে ব্যাপকহারে বেড়েছে চুরি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ৬৩৯ বার পড়া হয়েছে

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে চুরি। প্রায় দিনই ঘটছে দোকান, গরু ও প্রতিষ্ঠানে চুরির ঘটনা। জানা যায়, সোমবার রাতে উপজেলার চন্ডিপুর এলাকার দিনমজুর আঃ রহিম শেখের ৪টি ও চরবলেশ^র গ্রামের রুহুল আমিন শেখের ২টি গরু নিয়ে গেছে চোরাই চক্র। এর আগে গত ৭ জানুয়ারী ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে, একটি মাদ্রাসা ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এক্ষেত্রে বেশিরভাগ বাড়িতে সিধকেটে ও চেতনানাশক স্প্রে প্রয়োগ করে উপজেলার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটেছে। এছাড়া ব্যাটারি চালিত ইজিবাইক, রিক্সা, ভ্যান চুরি হয়েছে কয়েকটি। গত ২ মাসে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক হারে চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে।
দিনমজুর আঃ রহিম জানান, আমি একজন দিনমজুর গরীব মানুষ। ধারদেনা করে গরু কিনে লালন-পালন করছিলাম। গরুগুলো আগামী কোরবানীর ঈদে বিক্রি করার কথা ছিল। কিন্তু চোরেরা আমার সব শেষ করে দিয়েছে।
এবিষয় ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, চন্ডিপুর এলাকায় ৬টি গরু চুরির ঘটনায় এসআই প্রশান্তকে ওই এলাকার সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করার দায়িত্ব দেয়া হয়েছে। গরু উদ্ধার ও চোরাই চক্রকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার

ইন্দুরকানীতে ব্যাপকহারে বেড়েছে চুরি

আপডেট সময় ০৬:৩৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫