ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত  ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ‎- পানিসম্পদ মন্ত্রী Logo পুলিশ প্রশিক্ষণ ও গণমাধ্যম সহযোগিতা জোরদারে ইউনেস্কোর সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর Logo ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার Logo রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমপর্যায়ের সুযোগ-সুবিধা প্রদান করা হবে – অর্থমন্ত্রী Logo পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে ধানক্ষেত, চরম বিপাকে হাওরপাড়ের অসহায় কৃষকরা। Logo শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য নেকাংশে নির্ভরশীল – মার্কিন রাষ্ট্রদূত Logo ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর দ্রুত বাস্তবায়নের দাবি মাঠপর্যায়ে। Logo সিটিটিসি র  অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিসহ  আটক দুই Logo অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে

অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য মহড়ার আয়োজন- স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫২:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার ফাইটিং অনুশীলন/মহড়ার আয়োজন করা হয়েছে। কিছুদিন আগে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ধরনের দুর্ঘটনা যাতে সচিবালয়-সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আর না ঘটে সেজন্য এটি আয়োজন করা হয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ মহড়া শুরু করেছি। পর্যায়ক্রমে সচিবালয়ের অন্যান্য ভবনেও ফায়ার ফাইটিং মহড়ার আয়োজন করা হবে। আমরা চাই পুরো দেশবাসী অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতন হোক। উপদেষ্টা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ের ৮ নম্বর ভবনে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আয়োজিত ফায়ার ফাইটিং মহড়ায় অংশগ্রহণ ও পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, অগ্নি নির্বাপক যন্ত্র বা ফায়ার এক্সটিনগুইশার একটি সাধারণ ইক্যুইপমেন্ট। এটা সবার বাড়িতে রাখা উচিত। তিনি বলেন, খোদা না করুক কোথাও যদি অগ্নি দুর্ঘটনা ঘটে, অগ্নি নির্বাপক যন্ত্র থাকলে আপনি নিজেই সে আগুন নেভাতে পারেন। অনেক সময় ফায়ার ব্রিগেড আসার আগেই আগুন অনেক ছড়িয়ে পড়ে। সেজন্য সবার বাসায় অগ্নি নির্বাপক যন্ত্র রাখা উচিত। আর এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আগে থেকে অনুশীলন করে রাখা দরকার। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য মহড়ার আয়োজন- স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:৫২:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫