ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনশৃঙ্খলা, কৃষি যান্ত্রিকীকরণ ও সার আমদানিসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫৩৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে আজ জাতীয় সংসদে তাঁর অফিসকক্ষে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত Mikhail Kasko (মিখাইল কাসকো) সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, প্রতিরক্ষা, কৃষি যান্ত্রিকীকরণ, সার আমদানি, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিকরণ, ফৌজদারি মামলা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সাক্ষাতের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূত মিখাইল কাসকো নতুন পোর্টফলিওতে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক বন্ধন রয়েছে। এটিকে আরো সুদৃঢ়করণের জন্য দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারকরণ করা প্রয়োজন। তিনি বলেন, বেলারুশ বিশ্বের অন্যতম সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি উৎপাদনকারী দেশ। বাংলাদেশ চাইলে বেলারুশ প্রতিরক্ষা খাতে সহযোগিতা করতে পারে এবং ড্রোনসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বেলারুশ থেকে সংগ্রহ করতে পারে। মন্ত্রী এ বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান।

মন্ত্রী বলেন, বেলারুশ বিশ্বের অন্যতম প্রধান পটাশ সার উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। বাংলাদেশ বর্তমানে সৌদি আরব, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে নিয়মিত সার আমদানি করে থাকে। এক্ষেত্রে বেলারুশ হতে পারে বাংলাদেশের সার আমদানির নতুন গন্তব্য। রাষ্ট্রদূত এ সময় বেলারুশের কৃষি যান্ত্রিকীকরণের বিভিন্ন দিক মন্ত্রীর নিকট তুলে ধরেন। মন্ত্রী জানান, কৃষিপ্রধান দেশ হওয়ায় বাংলাদেশ এ বিষয়ে বেলারুশের নিকট থেকে কারিগরি সহযোগিতা নিতে পারে।

রাষ্ট্রদূত বেলারুশের এক নাগরিকের ফৌজদারি মামলার বিষয় মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী এ বিষয়ে রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূত এসময় মন্ত্রীকে বেলারুশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, ভারতের বেলারুশ দূতাবাসের সিনিয়র কাউন্সিলর Siarhei Tratsiuk, বেলারুশ Promagroleasing OJSC এর ডিরেক্টর জেনারেল Pavel Karotkikh, ডেপুটি ডিরেক্টর জেনারেল

Dzmitry Sevizdral, বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল Aniruddha Kumar Roy প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

আইনশৃঙ্খলা, কৃষি যান্ত্রিকীকরণ ও সার আমদানিসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০২:৫৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬