ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর Logo তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে বাজেটে তিন প্রস্তাব Logo ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন Logo পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক Logo হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই কয়েক ডজন নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) ওভাল অফিসে এ সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেন তিনি। পরে এ নিয়ে ট্রাম্প বলেন, ‘ওহ, এটা একটা বড় পদক্ষেপ। সংস্থাটি করোনা মহামারি এবং আরও আন্তর্জাতিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় ব্যর্থ হয়েছে।’ ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিতে পারেন এমন আলোচনা আগেই ছিল। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করেছেন তিনি। বিশ্ব সাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, অন্যান্য দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক এই সংস্থাটিতে বেশি অর্থ দিতে হয়। এদিকে ট্রাম্পের এমন আদেশের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ডব্লিউএইচও। এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশেও সই করেছেন ট্রাম্প।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিল

আপডেট সময় ০৫:৩১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫