ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ–অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক Logo যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ Logo জ্ঞানভিত্তিক সমাজ গড়তে গ্রন্থাগারিকরা হলেন সমাজের ‘মিশনারি – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী Logo ব্রাসেলস আলোচনা বাংলাদেশ-ইইউ এবং বাংলাদেশ-বেলজিয়াম ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করেছে Logo হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা Logo টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৫

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ইউক্রেনজুড়ে এবার বৃষ্টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির আবাসিক ভবন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রুশ বাহিনীর এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।  স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) ইউক্রেনজুড়ে ১২৩টি ড্রোন এবং ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। মস্কোর এ বিধ্বংসী মিসাইল ও ড্রোন হামলায় ১৮টি আবাসিক ভবন, একটি স্কুল ও জ্বালানি অবকাঠামো ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে।ইউক্রেনের বিমান বাহিনীর বরাতে খবর বার্তা সংস্থা রয়টার্সের। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বিধ্বংসী এ মিসাইল আক্রমণ ইউক্রেনের জ্বালানি শক্তির অবকাঠামোকে লক্ষ্য করেই চালানো হয়েছিল এবং তারা একদিনে ১০৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।   রাশিয়ার অর্ধেকের বেশি ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে আরও দৃঢ় সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।   ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দূরে পোলতাভা শহরের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ আটজন নিহত ও ১৭ জন আহত হয়েছে। হামলায় অন্তত ১৮টি ভবন, একটি কিন্ডারগার্টেন এবং জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৫

আপডেট সময় ০৬:০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫