ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ–দক্ষিণ কোরিয়ার মধ্যে  দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত Logo বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ Logo রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে— মশককর্মীদের উদ্দেশ্যে ডিএনসিসি প্রশাসক Logo ওমরাহ করতে সৌদি আরবে পৌছেছেন নাহিদ ইসলাম Logo সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo বাউফলে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে এডিবি কান্ট্রি ডিরেক্টর এর সাক্ষাৎ Logo ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ Logo যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ-শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। প্রতিবেদনে অধস্তন আদালতের ভৌত অবকাঠামোর বিষয়ে সুপারিশ করা হয়েছে।
অধস্তন আদালতের ভৌত অবকাঠামো
১২.১ ভবন নির্মিত হয়নি এমন ৩৭টি জেলা ও দায়রা জজ আদালতে ভবন নির্মাণের বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের নিমিত্তে একটি সম্ভাব্যতা যাচাই প্রকল্প গ্রহণ, এবং প্রকল্পের সুপারিশের ভিত্তিতে যেসব ক্ষেত্রে ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের সুযোগ রয়েছে সেসব ক্ষেত্রে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প এবং অন্যান্য ক্ষেত্রে নতুন জেলা ও দায়রা জজ আদালত ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করা।
১২.২ বাংলাদেশের ৬৪টি জেলা সদরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্পের আওতায় যে ২৩টি জেলায় এখনো ভবন নির্মাণ কার্যক্রম শুরু হয়নি সেগুলোর নির্মাণ কার্যক্রম গ্রহণ; যে ৫ জেলায় অদ্যাবধি জমি অধিগ্রহণ হয়নি সেগুলোর অধিগ্রহণ প্রক্রিয়া শুরু।
১২.৩ দেশের ২০টি জেলার আওতাধীন ৩৪টি উপজেলায় অবস্থিত ৫১ টি চৌকি আদালতের জন্য পৃথক ভবন নির্মাণ। জেলা জজ আদালতের আওতাধীন ৬৬টি এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন ৬৪টি আদালতের জন্য জরুরি ভিত্তিতে এজলাস নির্মাণ ।
১২.৪ মহানগর দায়রা জজ এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতসমূহের জন্য পৃথক আদালত ভবন স্থাপন । আদালতের নেজারত, রেকর্ডরুম, নকলখানা, মালখানা ও জিআরও শাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক কক্ষ ও প্রশস্ত জায়গার ব্যবস্থা করা। বিচারকদের আবাসনের জন্য জেলা পর্যায়ে পৃথক জুডিসিয়াল কমপ্লেক্স স্থাপন করা।
১২.৫ প্রতিটি আদালত প্রাঙ্গণে সাক্ষীদের অপেক্ষার জায়গা নির্ধারণ এবং এজলাসে বসার ব্যবস্থা করা। আদালতের হাজতে (পুরুষ ও মহিলা) হাজতিদের বসার ব্যবস্থা করা। প্রতিটি আদালত প্রাঙ্গনে নারী ও শিশুদের জন্য উপযোগী শৌচাগার ও অপেক্ষাগার স্থাপন করা। কোন এজলাসে আসামীদের জন্য এখনো লোহার খাঁচা থেকে থাকলে তা অপসারণ করা। বিচারপ্রার্থীদের সুবিধার্থে আদালত ভবনের নিচতলায় ‘তথ্য ডেস্ক স্থাপন করা।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–দক্ষিণ কোরিয়ার মধ্যে  দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন

আপডেট সময় ০৮:৪০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫