ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

কালিগঞ্জের বিএনপি নেতা মোতাহার সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০৮ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ একসপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলে বিএনপি নেতা এসএম মোতাহার হোসেন (৫৮)। শুক্রবার (৭ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তিনি মৃত্যুবরণ করেন,(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মোতাহার হোসেন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মরহুম শামছুর রহমানের ছেলে। বিএনপির দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের সদস্যরা জানান, গত ১ ফেব্রুয়ারী ইউনিয়ন বিএনপির সম্মেলনে বিজয়ী হওয়ার পরে নেতা কর্মীদের সাথে সময় দিয়ে রাত আনুঃ ১১টায় বাড়ির অদুরে বটতলা মোড়ে কয়েকজনের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময়ে চম্পাফুল ইউনিয়নের নবীনগর গ্রামের আজিজুল ইসলামের ছেলে চিহ্নিত মাদকাসক্ত অনিক হোসেন মোটরসাইকেলে বেপরোয়া গতিতে এসে মোতাহার হোসেনকে ধাক্কা দেয়। মারাত্মক রক্তাক্ত অবস্থায় মোতাহার হোসেনকে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক মোতাহার হোসেনকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ আত্মীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। সদাহাস্য এসএম মোতাহার হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। আগামীকাল শনিবার বেলা ২টায় ফতেপুর মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

কালিগঞ্জের বিএনপি নেতা মোতাহার সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে

আপডেট সময় ০১:০০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫