ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এমপি। Logo জার্মান সংসদ (Bundestag)-এর পরিবেশ কমিটির প্রতিনিধিদলের সাথে পরিবেশ মন্ত্রীর বৈঠক Logo শিক্ষা সচিব বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন Logo রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৭৪ লিটার পেট্রোল জব্দ Logo কারওয়ান বাজার ও শান্তিনগরে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক বাজার পরিদর্শন Logo স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মোঃ আবু তৈয়বকে আটক করেছে পুলিশ Logo রাণীশংকৈলে পিআইও কার্যালয়কে কেন্দ্র করে ছাত্রদল–গণঅধিকার নেতাকর্মীদের সংঘর্ষ, আহত কয়েকজন Logo মধ্যনগরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মধ্যনগরে গণ-সমাবেশ অনুষ্ঠিত। Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার Logo হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর

দেশ গড়ায় আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি- স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

গাজীপুর (১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এনডিসি, পিএসসি (অব.) বলেছেন, দেশ গড়ায় আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি। তারা গ্রাম-গঞ্জে সব জায়গায় কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সারাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করছে। ৫ আগস্টের পর অনেকেই নিজ দায়িত্ব থেকে পিছপা হটলেও আনসার বাহিনী তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি। সেজন্য আমাদের সবার আনসার বাহিনীকে ধন্যবাদ দেয়া উচিত। উপদেষ্টা আজ দুপুরে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আনসার বাহিনীর যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে অযৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হবে না। ‘অপারেশন ডেভিল হান্ট’ এর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যতদিন ডেভিল থাকবে, ততদিন পর্যন্ত এ অপারেশন চলবে। এর সফলতা সম্পর্কে তিনি বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, জনগণই এ সম্পর্কে ভালো বলতে পারবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

দেশ গড়ায় আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি- স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৮:৪৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫