ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী (অবঃ)-এর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী (অবঃ)-এর মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ সেনাবাহিনী’র গভীর শ্রদ্ধাঞ্জলি
আজ (১৬ ফেব্রুয়ারি ২০২৫) মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর (অবঃ) ৪১তম মৃত্যুবার্ষিকী বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। দেশপ্রেম, আত্মত্যাগ ও নেতৃত্বগুণে তিনি বাংলাদেশী জাতির ইতিহাসে এক অনন্য নাম। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে গঠিত মুক্তিবাহিনী ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আমাদের এনে দিয়েছে বিজয়ের সূর্য। তিনি শুধু একজন সামরিক নেতা নন, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান রূপকার, যাঁর সুদূরপ্রসারী কৌশল ও দূরদর্শিতা স্বাধীনতা সংগ্রামকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যায়। স্বাধীনতার পরও তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। তাঁর দেশপ্রেম, নীতি ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।
তাঁর সম্মানে, আজ জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া, মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি যথাযথ সামরিক মর্যাদায় সিলেটে জেনারেল এম এ জি ওসমানীর (অবঃ) সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। পরিশেষে তাঁর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী (অবঃ)-এর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় ১১:২৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫