ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

তারেক রহমানের দেশে আসতে কোন বাধা নাই- স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ১২ জুন ২০২৫, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১২টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে এমনটা জানান তিনি।

লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা সহজ হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উনার তো দেশে ফিরতে কোনো অসুবিধা নেই। উনি বাংলাদেশের নাগরিক, যেকোনো সময় ইচ্ছা করলেই দেশে ফিরতে পারেন।

সীমান্তে পুশইন ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, আমাদের বাংলাদেশি নাগরিক যদি তাদের দেশে (ভারত) থাকে, তাহলে অবশ্যই নেবো। কিন্তু এটার জন্য তাদের প্রোপার চ্যানেলে (নির্ধারিত প্রক্রিয়ায়) আসতে হবে, তারা (ভারত) এটা অনুসরণ না করে জঙ্গলে, রাস্তায় অমানবিকভাবে এমনটা করছে, আমাদের দিল্লির হাইকমিশনারকেও বিষয়টি আমরা জানিয়েছি, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন।

ভারতসহ বাইরের দেশ থেকে আগতদের মাধ্যমে কোভিড মহামারি ঠেকাতে বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খণ্ডিত রিপোর্ট আমাদের পাশের দেশ তাদের স্বার্থে ব্যবহার করে।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অন্যদের মধ্যে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার ভ. যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাজীপুর ব্যাটালিয়ন ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনের করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

তারেক রহমানের দেশে আসতে কোন বাধা নাই- স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০২:৩৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫