ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দীপু দাসকে সরকারের আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা প্রদান Logo খাতে নীতি সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে কমিটির অবদানকে কৃতজ্ঞতাশিক্ষা জানালেন শিক্ষা উপদেষ্টা Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ

মায়ানমার সীমান্তে অপহৃত বাংলাদেশী নাগরিক দুলালকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনলো বিজিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: গতকাল ১১ জুন ২০২৫, বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামহুরী সীমান্তে অপহৃত বাংলাদেশী নাগরিক দুলাল (৪০)-কে মায়ানমার থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। গত ০৩ জুন ২০২৫ তারিখে বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়াস্থ বাগানপাড়া গ্রামের মৃত এজাহার আলীর ছেলে দুলালকে গরু ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ৫-৬ জন মায়ানমারের নাগরিক এসে সীমান্ত পিলার ৫৪-৫৫ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মায়ানমারের অভ্যন্তরে নিয়ে আটকে রাখে। পরবর্তীতে ১০ জুন ২০২৫ তারিখে বিজিবি স্থানীয় সোর্সের মাধ্যমে অপহরণকারীদের সাথে যোগযোগ করে জানতে পারে যে, বর্ণিত অপহৃত ব্যক্তি পোয়ামুহুরী বিজিবির বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে মায়ানমারের অভ্যন্তরে ম্যানশনপাড়া নামক স্থানে অবরুদ্ধ অবস্থায় আছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১১ জুন ২০২৫ তারিখ দুপুরে বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় পোয়ামুহুরী বিওপির কমান্ডার নায়েব সুবেদার হারুণ অর রশীদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৫৬ হতে আনুমানিক ৮০০ গজ উত্তর দিকে সীমান্ত সড়কের ৭৮.৫ কিলোমিটার নামক এলাকা দিয়ে কোনো প্রকার মুক্তিপণ ছাড়াই অপহৃত দুলালকে উদ্ধার করে বাংলাদেশে ফেরত আনতে সক্ষম হয়। পরবর্তীতে অদ্য দুপুর ০২.১৫ ঘটিকায় বিজিবির পোয়ামুহুরী বিওপির কমান্ডার স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিনের মাধ্যমে উদ্ধারকৃত ব্যক্তিকে নিজ পরিবারের নিকট হস্তান্তর করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীপু দাসকে সরকারের আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা প্রদান

মায়ানমার সীমান্তে অপহৃত বাংলাদেশী নাগরিক দুলালকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনলো বিজিবি

আপডেট সময় ০৭:২৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫