ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

আদালতে বেশি বলবা না, বললেই রিমান্ড বাড়িয়ে দেয় : আইনজীবীকে পলক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় মো. রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আদালতের কাঠগড়ায় উঠানো হলে শুনানির আগে পলক আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন, ‘শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই। বেশি কিছু বললেই রিমান্ড বাড়িয়ে দেয়। যত কম বলবা তত ভালো।’ পলক আইনজীবীদের বলেন, ‘আমি এত পরিমাণে আদালতে আসি যে, সকালে কারাগারে হাঁটতে বের হলে তখন বন্দিরা আমাকে বলে ‘আজকে আপনার অফিস নেই?’। আদালতকে তারা আমার অফিস ভাবে। এরপর পলককে মামলায় গ্রেপ্তার দেখানো আবেদন করে শুনানি করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে আদালত থেকে পলককে গারদখানায় নিয়ে যাওয়া হয়। মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৭ আগস্ট বিকালে মারা যান। এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আদালতে বেশি বলবা না, বললেই রিমান্ড বাড়িয়ে দেয় : আইনজীবীকে পলক

আপডেট সময় ০৩:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫