ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর Logo তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে বাজেটে তিন প্রস্তাব Logo ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন Logo পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক Logo হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

বাউফলে বিএনপি’র জনসমাবেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪২:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনের লক্ষ্যে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির (একাংশ) জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাউফল উপজেলা ও পৌর বিএনপি’র (একাংশ) উদ্যোগে শনিবার (২২ ফেব্রæয়ারি ) বিকাল ৪টায় স্থানীয় পাবলিক মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক পটুয়াখালী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিল্পপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার এ.কে.এম ফারুক আহম্মেদ তালুকদার।
আয়োজিত জনসমাবেশে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি, যুদ্ধকালীন কমান্ডার, আলহাজ্ব এস.এ জলিল হিরু মিয়া’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক বিএনপি দলীয় সংসদ পটুয়াখালী-২ সদস্য আলহাজ্ব ডাঃ ইয়াকুব আলী শরিফ, সাবেক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জনসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক, কাউন্সিলর হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় শহীদ জিয়া গবেষনা পরিষদের সভাপতি মোঃ আনিচুর রহমান আনিচ, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অলিয়ার রহমান, বাউফল প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ জলিলুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক হাসান মঞ্জু, পৌর বিএনপির যুগ্ম সাধারনণ সম্পাদক হাজী পলাশ, উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক মুজাহিদুল ইসলাম প্রমুখ।
এ জনসমাবেশে বাউফল উপজেলা ও পৌর বিএনপি সহ সকল সহযোগি সংগঠনের প্রায় ২৫ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ গ্রহণ করেন।এসময় বিএনপির কেন্দীয় নেতা ফারুক আহম্মেদ তালুকদার বলেন, আমাদের গর্ব, আমাদের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল বিবেদ ভুলে বিএনপিকে এক হতে হবে। উপস্থিত সকল নেতা , কর্মী ও সমর্থকদের দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য গ্রামে গ্রামে ,মহল্লায় মহল্লায় কাজ করার জন্য আহবান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার

বাউফলে বিএনপি’র জনসমাবেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপন

আপডেট সময় ০৩:৪২:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫