ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর Logo তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে বাজেটে তিন প্রস্তাব Logo ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন Logo পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক Logo হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

ঈদ উপলক্ষ্যে এক কোটি নিন্মবিত্ত পরিবারকে  বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

খাদ্য ও ভূমি উপদেষ্টা ঢাকা, ২৭ ফেব্রুয়ারি,২০২৫ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী মার্চ ও এপ্রিল মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেশের ৫০ লাখ পরিবারকে দেওয়া হবে।এছাড়াও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপহার হিসেবে ঈদ উপলক্ষ্যে এক কোটি নিন্মবিত্ত পরিবারকে  বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে। খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত “ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময়” সভায় এসব কথা বলেন। মতবিনিময় সভায় খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসকসহ খাদ্য মন্ত্রণালয় এবং ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা রমজান মাসে নিন্ম আয়ের মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত চাল যাতে সঠিকভাবে বিতরণ করা হয় সে বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করার জন্য ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসকদের নির্দেশনা দেন। খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএস এর মাধ্যমে চাল বিতরণে স্থানীয় পর্যায়ে যে সব সমস্যা আছে সে বিষয়ে জেলা প্রশাসকগণ উপদেষ্টাকে অবহিত করেন।উপদেষ্টা  কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান  দেন এবং অবশিষ্ট সমস্যাগুলো দ্রুতই সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন দেশে বর্তমানে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে। খাদ্যের কোন ঘাটতি নেই। তবে খাদ্যশস্য বিতরণে কিছুটা শৃঙ্খলার অভাব রয়েছে।এজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের পরামর্শ দেন। সরকারের সুলভ  এবং বিনামূল্যে দেওয়া খাদ্যশস্য সঠিক উপকারভোগীর নিকট সঠিক পরিমাণে পৌঁছানোর উপর গুরুত্বারোপ করেন। খাদ্য সচিব বলেন, সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে সঠিক মূল্যে সঠিক পরিমাণ চাল সরবরাহ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোন ছাড় দেওয়ার সুযোগ নেই। তিনি এ বিষয়ে জেলা প্রশাসকদের সহায়তা আশা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার

ঈদ উপলক্ষ্যে এক কোটি নিন্মবিত্ত পরিবারকে  বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে

আপডেট সময় ০৭:৫১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫