ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্ক বৈঠকে বাংলাদেশ কর্তৃক সার্ক পুনরুজ্জীবনের ওপর জোর Logo Logo ফ্যাসিবাদ, নতুন স্বৈরতন্ত্র, পুরোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম Logo কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার Logo একটি সিএনজিসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি Logo ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী Logo উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান Logo ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী Logo সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী Logo এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে, বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

নওগাঁয় প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৫৯৪ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁয় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আব্দুল্লাহ আল সামী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। মঙ্গলবার (১১মার্চ) দিবাগত রাত সাড়ে দশটার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার ছাতনতলি মুখইর মোড় নামক এলাকায় মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুল্লাহ আল সামী হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপি’র সভাপতি রবিউল আলম বুলেট এর চাচাতো ভাই বিমানের ছেলে ও ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এবং আহতরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা যায়, নিহত আব্দুল্লাহ আল সামী তার ছোট ভাই সহ অন্যদের নিয়ে নিজে প্রাইভেট কার চালিয়ে ঘুরতে যায়। সেখান থেকে নিজ বাসা মহাদেবপুরে ফেরার পথে নওগাঁ টু পোরশা আঞ্চলিক সড়কের মুখইর মোড় নামক স্থানে পৌছালে রাস্তা ভাঙ্গা থাকায় প্রাইভেটকার টি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পরে যায়। এতে দূর্ঘটনাস্থলেই আব্দুল্লাহ আল সামী’র মৃত্যু হয় এবং অন্যরা আহত হোন। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাদের উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল সামীকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেন। সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা প্রতিবেদককে বলেন, সংবাদ পেয়ে দূর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি যেহেতু একটি সড়ক দূর্ঘটনা, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অনুরোধে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুর খবর মহূর্তের মধ্যে ছড়িয়ে পরলে নিহতের পরিবার ও স্বজন তথা এলাকার লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্ক বৈঠকে বাংলাদেশ কর্তৃক সার্ক পুনরুজ্জীবনের ওপর জোর

নওগাঁয় প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু

আপডেট সময় ০৯:২০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫