ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাসে চালু হলো ই-পাসপোর্ট সেবা; এতে লিবিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পাবেন দ্রুত, আধুনিক ও নিরাপদ কনস্যুলার সুবিধা।

বিষয়ঃ লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৫৪৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী, লিবিয়ায় আজ ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের মান্যবর চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব কাজী আসিফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত যুগ্ম সচিব জনাব মোঃ জসিম উদ্দিন এবং ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি। এছাড়াও অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং ত্রিপলীস্থ বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

দূতাবাসের কাউন্সেলর (শ্রম) জনাব মোঃ আমিনুর রহমান-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো: আবদুল্লাহ আল মামুন ই-পাসপোর্ট প্রকল্পের ওপর সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি ই-পাসপোর্টে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও এর বিভিন্ন সুবিধাদি নিযে আলোচনা করেন। এরপর বিশেষ অতিথি মো: জসিম উদদীন, যুগ্ম সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ই-পাসপোর্টের মাধ্যমে প্রবাসীদের নিরাপদ সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদ বলেন, লিবিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিন ধরে প্রবাসীরা ই পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্টের জন্য দীর্ঘ প্রতীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলেন। আজ থেকে সেই অধ্যাযের অবসান ঘটছে। এখন থেকে দূতাবাসেই ই-পাসপোর্টের আবেদন, তথ্য সংগ্রহ ও বিতরণ সম্পন্ন হবে, যা প্রবাসীদের জীবনযাত্রাকে আরও সহজ ও নিরাপদ করবে। আজকের ই-পাসপোর্ট উদ্বোধনীর এই অনুষ্ঠান প্রমাণ করে যে, বাংলাদেশ দূরে অবস্থিত হলেও রাষ্ট্রের সেবা কখনও প্রবাসীদের থেকে দূরে থাকে না।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীগণ দীর্ঘদিন পর লিবিয়ায় ই-পাসপোর্ট সেবা চালু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তাঁরা জানান, এই সেবার মাধ্যমে প্রবাসীদের ভোগান্তি লাঘব হবে এবং তাঁদের আইনগত সুরক্ষা আরও সুদৃঢ় হবে। লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কাছে এ আধুনিক পাসপোর্ট সেবা পৌঁছে দেওয়ার সরকারের এ উদ্যোগকে তাঁরা আন্তরিকভাবে স্বাগত জানান।

৭১তম মিশন হিসেবে ই-পাসপোর্ট সেবার উদ্বোধনের মাধ্যমে লিবিয়া ও দূতাবাসের আওতাভুক্ত দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে আরও উন্নত, দ্রুত ও নিরাপদ কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ পাবেন।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাসে চালু হলো ই-পাসপোর্ট সেবা; এতে লিবিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পাবেন দ্রুত, আধুনিক ও নিরাপদ কনস্যুলার সুবিধা।

বিষয়ঃ লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

আপডেট সময় ০৫:৪৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬