ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ Logo বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস

নওগাঁয় ২৫০ জন হাফেজকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁর বিভিন্ন উপজেলা থেকে হিফজ সম্পন্নকারী ২৫০জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ছাত্রশিবির আয়োজিত অনুষ্ঠানে হাফেজদের সংবর্ধনা হিসেবে পবিত্র কুরআন শরীফ এবং ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শহিদুল ইসলাম। ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইনের সভাপতিত্বে আনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট আ.স.ম আবু সায়েম, জেলা শিবিরের সেক্রেটারি আব্দুর রাকিব, জেলা শিবিরের মাদরাসা ও দাওয়াহ সম্পাদক শাকিব আল হাসানসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সংবর্ধিত হাফেজ শাহাদাত সাদি বলেন, হাফেজ হয়েছি দীর্ঘদিন আগে। কিন্তু এখন পর্যন্ত একসঙ্গে এতজন হাফেজকে কেউ সংবর্ধনা দেয়নি। এটি আমাদের জন্য অতন্ত্য সৌভাগ্যের। সামনে কোরআনের বাণী ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ইসলামের চার জন খলিফাই হাফেজ ছিলেন। সমাজে ইসলামের ধারক এবং বাহক হচ্ছে কুরআনের হাফেজরা। হাফেজরা সমাজের নেতৃত্বে এগিয়ে আসলে সুন্দর একটি সমাজ গড়ে উঠবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইন বলেন, আমাদের সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন কুরআনের হাফেজরা। কিন্তু আমাদের সমাজে তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়া হয়না। পূর্বের আওয়ামী শাসনের সময় অনেক আলেম এবং হাফেজকে বিনা অপরাধে নির্যাতিত হতে হয়েছে। আমরা চাই আমাদের সমাজে কুরআনের হাফেজরা সবসময় যেন সম্মানের আসনে থাকে। যার জন্য আজকের এ আয়োজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

নওগাঁয় ২৫০ জন হাফেজকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা

আপডেট সময় ০৫:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫