ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানি ও সুইডেনের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ Logo বাংলাদেশ–সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo ১৭২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলো নৌ পুলিশ  সিলেট অঞ্চলের লালপুর নৌ পুলিশ ফাঁড়ি, সুনামগঞ্জ। Logo সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব Logo স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির – স্বরাষ্ট্রমন্ত্রী Logo চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় তিনজনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন Logo গণআন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না: নাহিদ ইসলাম Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): পশ্চিমাদের প্রত্যক্ষ মদদে ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে নওগাঁ ইয়ুথ ক্লাবের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে নওগাঁর ছাত্র জনতা। সমাবেশ থেকে বাংলাদেশের পাসপোর্টে “একসেপ্ট ইসরায়েল” শব্দটা পুনরায় যোগ করার এবং ইসরালি পণ্য নিষিদ্ধের দাবী জানানো হয়।

শুক্রবার (২১ মার্চ ২০২৫) দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠের সামনে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে নওগাঁ ইয়ুথ ক্লাব।

সমাবেশে নওগাঁ ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সৈয়ব আহমেদ সিয়াম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনে ইজরাইলি সন্ত্রাসীরা গণহত্যা চালাচ্ছে। দেশে দেশে মানবাধিকার আর গণতন্ত্রের ভন্ডামী ফেরী করা আন্তর্জাতিক সম্প্রদায়ের কপটতা এখানে স্পস্ট হয়ে যায়। আমাদের জেনে রাখা উচিত, গাজা পরাধীন নয়। পুরো পৃথিবীতে শুধু গাজাই স্বাধীন। তারা লড়াই করছে জালিমের বিরুদ্ধে। পরাধীন তো আমরা, যারা মাথা পেতে নিয়েছি নিও-কলোনিয়ালজমের দাসত্ব। ইসলামই এই পৃথিবীর চূড়ান্ত সমাধান। ইমাম আল মাহদীই আমাদের নেতা। হযরত উমর (রা.) আর সালাউদ্দীন আইয়ুবীর পথ ধরেই আবারো আল আকসা মুক্ত হবে, ইনশাআল্লাহ।

নওগাঁ ইয়ুথ ক্লাবের প্রচার সম্পাদক তারেক হাসান আলিফ বলেন, নওগাঁ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে আমরা বাংলাদেশের পাসপোর্টে “একসেপ্ট ইসরায়েল” শব্দটা পুনরায় যোগ করার দাবী জানাচ্ছি। ইসরাইলি পণ্য শুধু বয়কট করলে হবে না, আমরা বাংলাদেশে ইসরাইলি পণ্য নিষিদ্ধের দাবী জানাচ্ছি।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস, আল – মাওয়াদ্দাহ উলামা পরিষদ, হেফাজতে ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একাত্মতা ঘোষণা করে যোগদান করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানি ও সুইডেনের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ০৩:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫