ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

সামাদ স্মৃতি ময়দানে জামায়াতের ইফতারী মাহফিল সত্যিই আমার স্মৃতি হয়ে থাকবে….অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারালী ইউনিয়ন ও ভাড়াশিমলা ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে কালিগঞ্জ শহীদ সামাদ স্মৃতি ময়দানে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী’র সভাপতিত্বে ও জামায়াতের উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনে জামায়াতের মনোনীত পদপ্রার্থী ও সাবেক জেলা আমীর অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, এই কারণেই পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরতে হবে। ইসলামের কোন অংশ বাদ দেওয়া যাবে না। হিসাব করে যাকাত না দিলে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। কাল কেয়ামতের দিন বিষধর সাপ তাকে গলায়, মাথায় দংশন করতে থাকবে। যাকাত যথাযথ ভাবে ৮টি খাতে আদায় করতে হবে। কালিগঞ্জ উপজেলার সামাদ স্মৃতি ময়দানের আজকের ইফতার মাহফিল সত্যিই আমার স্মৃতি হয়ে থাকবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, কালিগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মোসলেম উদ্দিন, সাবেক নায়েবে আমির কাজী মুজাহিদ আলমসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী, সূধীবৃন্দ সহ প্রায় ৩ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মুহাদ্দিস রবিউল বাসার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

সামাদ স্মৃতি ময়দানে জামায়াতের ইফতারী মাহফিল সত্যিই আমার স্মৃতি হয়ে থাকবে….অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার

আপডেট সময় ০৪:২৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫