ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo বনভূমি উদ্ধার ও বৃক্ষরোপণ জোরদারে পরিবেশ মন্ত্রীর নির্দেশনা Logo সকল প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক: পুলিশ সংস্কার ও সহযোগিতা জোরদারে আলোচনা Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা সমালোচনা, ষড়যন্ত্রের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। Logo প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: সিলেটে শ্রমমন্ত্রী Logo তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী Logo সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

দূষণরোধী অভিযানে ২৪ কোটি ৬১ লক্ষ টাকা জরিমানা, ৬৭০ টি অবৈধ ইটভাটা বন্ধ এবং ১ লক্ষ ৮৭ হাজার কেজি পলিথিন জব্দ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারা দেশে ব্যাপক দূষণবিরোধী অভিযান পরিচালনা করছে। ০২ জানুয়ারি ২০২৫ থেকে ২৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত ৮১৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়ে ১ হাজার ৭৫৫টি মামলা করা হয় এবং ২৪ কোটি ৬১ লাখ ৩০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এই অভিযানে ৪৬০টি অবৈধ ইটভাটার চিমনী ভেঙে ফেলা হয় এবং ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়। ২১০টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। ১২৭টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। ১টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ৬টি প্রতিষ্ঠানের ৮টি ট্রাকে থাকা সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করা হয় এবং কারখানা বন্ধ করে দেওয়া হয়।

গত ৩ নভেম্বর ২০২৪ থেকে আজ পর্যন্ত পলিথিন বিরোধী ৩৮৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৭০১টি প্রতিষ্ঠান থেকে ৫৬ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোট ১ লক্ষ ৮৬ হাজার ৯০৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অপরদিকে, আজ ২৮ এপ্রিল ২০২৫ তারিখে ঢাকা মহানগরের আগারগাঁও ও খিলগাঁও এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৬টি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই দিনে বরিশাল, চাঁদপুর ও রাজশাহীতে পলিথিন উৎপাদন ও বিক্রয়ের দায়ে ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ৪টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৬৭০ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন দোকান মালিক ও সাধারণ মানুষকে পলিথিনের ক্ষতি সম্পর্কে সতর্ক করা হয়।

আজ আশুলিয়ায় টায়ার পাইরোলাইসিস কারখানায় অভিযান চালানো হয়। ১টি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং কারখানা উচ্ছেদ করা হয়। একইভাবে, অবৈধ সীসা/ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় এবং কারখানা উচ্ছেদ করা হয়।
পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।

দূষণরোধী অভিযানে ২৪ কোটি ৬১ লক্ষ টাকা জরিমানা, ৬৭০ টি অবৈধ ইটভাটা বন্ধ এবং ১ লক্ষ ৮৭ হাজার কেজি পলিথিন জব্দ

আপডেট সময় ০৭:২৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫