ঢাকা ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন Logo বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক Logo পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব Logo ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক Logo ঢাকা শহরের হকার ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ডিএসসিসিতে আধুনিক হকার পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১২৫ জন।

২৪ ঘন্টায় ডিবির অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চারজন গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ৫৯১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ০৫ মে ২০২৫ খ্রি. রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা মহানগর উত্তর ৫৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ সফুর উদ্দিন(৫০) ২। আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য
মোঃ তাজ উদ্দিন আহমেদ(৫২) ৩। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসির হোসেন(৬৯) এবং ৪। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য মোঃ শহীদ মাহমুদ হেমী(৪২)।

ডিবি সূত্রে জানা যায়, ৪ মে ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় রাজধানীর তুরাগ থানাধীন খালপাড় এলাকা থেকে মোঃ সফুর উদ্দিনকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল রাত আনুমানিক ১১:০৫ ঘটিকায় বনশ্রী এলাকা থেকে মোঃ তাজ উদ্দিন আহমেদকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, একই দিনে ডিবি-সাইবার বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১১ :০০ ঘটিকায় নাসির হোসেনকে গ্রেফতার করে। অন্যদিকে রাত ১১:৩০ ঘটিকায় কারওয়ান বাজার এলাকা থেকে মোঃ শহীদ মাহমুদ হেমীকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন

২৪ ঘন্টায় ডিবির অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চারজন গ্রেফতার

আপডেট সময় ০৮:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫