ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার Logo গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo গণভোটে ঐক্যমত (হ্যাঁ) রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মালয়শিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত। Logo পুরুষ–নারীর কিচ্ছা : এলো নির্বাচনি ইচ্ছা ।। সম্পাদক  সৈয়দা রাশিদা বারী Logo আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে Logo মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ Logo মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার। Logo ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করে, জুলাই সনদ: উপমন্ত্রী Logo হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ Logo ভারত বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে

ট্রাফিক তেজগাঁও বিভাগের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: সড়কে চলাচলরত গাড়ির চালক, হেলপার, পথচারীসহ সাধারণ মানুষের দায়িত্ব, করণীয় ও বর্জনীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগ।
আজ বুধবার (৭ মে ২০২৫খ্রি.) সকাল ৮:০০ ঘটিকা হতে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত ট্রাফিক-তেজগাঁও বিভাগের বিভিন্ন স্থানে উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল ইসলাম এর নির্দেশনায় সড়ক দুর্ঘটনা রোধ ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে পথচারী, চালক ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উক্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে সড়কে চলাচলের সময় করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সহজবোধ্য ভাষায় তুলে ধরা হয়েছে। জেব্রা ক্রসিং ব্যবহার করা, রাস্তায় ও ফুটপাতে অবৈধ দোকান না বসানো, মোটরসাইকেল চালক ও আরোহী উভয় হেলমেট পরিধান, নির্দিষ্ট স্টপেজ ব্যতীত গাড়িতে উঠা-নামা থেকে বিরত থাকা , রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করা,পায়ে হেঁটে চলাচলের সময় ফুটপাত ব্যবহার, রাস্তার মোড়ে জটলা সৃষ্টি না করা ইত্যাদি।
এসময় ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি একসাথে কাজ করলে সড়ক নিরাপদ করা সম্ভব। সবাই যদি ট্রাফিক নিয়ম মেনে চলে, তবে দুর্ঘটনার হার অনেকাংশে কমানো সম্ভব হবে। সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টায় আপনাদের সক্রিয় অংশগ্রহণই হতে পারে একটি নিরাপদ আগামীর সূচনা।
তিনি আরও বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় বহু মূল্যবান তাজা প্রাণ ঝরে যায়। আসুন, আমরা সবাই মিলে সচেতন হই এবং সড়ককে নিরাপদ করি যাতে এই ধরণের দুর্ঘটনায় অকালে মৃত্যুবরণকে আমরা রুখতে পারি।
সচেতনতামূলক লিফলেট বিতরণকালে ট্রাফিক-তেজগাঁও বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার

ট্রাফিক তেজগাঁও বিভাগের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি

আপডেট সময় ০৫:৪৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫