ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ -২০২৫, প্রতিযোগিতার উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ১০ মে, ২০২৫ আজ (শনিবার) মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ -২০২৫” প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এসময় উপদেষ্টা বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং দেশে অসংখ্য জলাশয় রয়েছে। যে কারণে সাঁতার জাতীয় জীবনে নিবিড়ভাবে জড়িত। সেই জায়গা থেকে আমাদের সাঁতার প্রতিযোগিতায় ভালো করার অপার সম্ভাবনা রয়েছে। ট্যালেন্ট হান্ট একমাত্র উপায় যার মাধ্যমে আমরা নতুন নতুন ক্রীড়াবিদ এবং সম্ভাবনাময়ী খেলোয়ার খুঁজে পাই। যাদেরকে যথাযথ ট্রেনিং এবং ফেসিলিটিজ দেওয়ার মাধ্যমে উপযুক্ত করা হবে যাতে তারা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারেন; দেশকে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে পারেন। খেলোয়াড়দের উন্নয়নে সকল প্রকারের সহযোগিতা প্রদানে যব ও ক্রীড়া মন্ত্রণালয় সচেষ্ট আছে।

উপদেষ্টা বলেন,অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ফেডারেশনগুলোকে প্রকৃত ক্রীড়াবিদদের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সার্চ কমিটির মাধ্যমে বিভিন্ন ফেডারেশনের কমিটি পুনর্গঠন করা হচ্ছে। বিগত সময় ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ করার কারণে ক্রীড়াক্ষেত্রে অসামান্য ক্ষতি হয়েছে। ক্রীড়াক্ষেত্রে বিরাজনীতিকরণ এই সরকারের একটি গুরুত্বপূর্ণ পলিসি।অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন অন্তত আমি যে কয়দিন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবো, ক্রীড়াক্ষেত্রকে রাজনীতিকরণের কোন সুযোগ দেওয়া হবে না । জবাবদিহিতার মাধ্যমে ক্রীড়ার উন্নতি বাস্তবায়ন করব। আগামী অর্থবছর থেকে ফেডারেশনগুলোর বাজেট বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ -২০২৫, প্রতিযোগিতার উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ০৫:২৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫