ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা Logo কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন। Logo নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি Logo বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক Logo খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান Logo অবুঝ বয়সের প্রেম: শেষ পর্যন্ত কারাগারেই ঠাঁই প্রেমিক–প্রেমিকার। Logo বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে – ধর্ম উপদেষ্টা Logo রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ Logo ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

আল্লাহকে ভালবাসতে হলে, তার সৃষ্টিকে ভালবাসতে হবে।। ডাঃ মাহমুদুল হাসান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৬২২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: ডাঃ মাহমুদুল হাসান বলেন, একটি পরিবারে যেমন পরিবার প্রধানের অনেক দায়িত্ব থাকে, তেমনি সমাজে বসবাসরত মানুষদের প্রতিও অনেক দায়িত্ব কর্তব্য আছে। এ দায়িত্ব পালন করার নাম মানবসেবা। মানবসেবা বলতে মানুষের সেবা করা, খোঁজখবর নেয়া, সাহায্য-সহযোগিতা করাকে বুঝায়। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে সমান যোগ্যতা, দক্ষতা দিয়ে সৃষ্টি করেননি। এ কারণে মানুষ পরস্পরের উপর নির্ভরশীল। তাই সাধ্য-সামর্থ্য অনুযায়ী একে অন্যের উপকার করতে হবে।

তিনি আরো বলেন,কোরআন হাদিস থেকে আমরা দেখতে পাই, আল্লাহর রহমত, বরকত ও সাওয়াব লাভের সবচেয়ে সহজ পথ হল আল্লাহর সৃষ্টির প্রতি বিশেষ করে মানুষের প্রতি সহযোগিতা, কল্যাণ ও উপকারের হাত বাড়িয়ে দেয়া। আল্লাহকে ভালবাসতে হলে অবশ্যই আল্লাহর সৃষ্টিকে ভালবাসতে হবে। জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য” – এই শ্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য ও সেবায় মানুষদের সাহায্য করার জন্য দল-মত নির্বিশেষে বিভিন্ন পেশার মানুষ ও সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

অসহায় মানুষগুলোর কল্যাণে নিজেদের নিয়োজিত করেছে। রাসূলে পাক (সঃ ) বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের কল্যাণে নিজেকে বেশি নিবেদিত রাখে। আল্লাহর নবী আরো বলেন, বিধবা ও অসহায় কে সাহায্য কারী ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য। আমি ডাঃ মাহমুদুল হাসান মনে করি, একজন মুসলমান হিসেবে মানব কল্যাণ মূলক কাজে জড়িত থাকা, মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখা ঈমানী দায়িত্ব। আত্মীয়-স্বজন,  অভাবগ্রস্ত এবং মুসাফিরকে তাদের হক দাও। কিছুতেই অপব্যয় করো না। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা ভাল কাজ করো, যাতে তোমরা দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারো।  আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানব সেবামূলক কাজে বেশি বেশি অংশগ্রহণ করার সুযোগ দেন এটাই কামনা করি, আমিন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

আল্লাহকে ভালবাসতে হলে, তার সৃষ্টিকে ভালবাসতে হবে।। ডাঃ মাহমুদুল হাসান

আপডেট সময় ০৫:৪৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫