ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ Logo বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস

মধ্যনগরের প্রধান সড়ক কর্দমাক্ত, খুব ধীর গতিতে চলছে উন্নয়নকাজ — জনদুর্ভোগ চরমে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মহিষখলা থেকে ভোলাগঞ্জ বাজার, বাগলী বাজার হয়ে জেলা সদর সুনামগঞ্জ পর্যন্ত সংযোগকারী প্রধান সড়কের বেহাল দশা জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। অতি গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়নকাজ শুরু হলেও তা অত্যন্ত ধীরগতিতে চলছে, ফলে প্রতিদিনই বাড়ছে মানুষের ভোগান্তি।
বর্তমানে রাস্তার বেশ কিছু অংশে কেবল মাটি কেটে ফেলে রাখা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মিত কাজ না করায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত ও যান চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীরা এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নায়েব আলী বলেন, “এটা আমাদের এলাকার জন্য একমাত্র প্রধান সড়ক। এমন অবস্থায় প্রতিদিন যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।”
মোঃ শহিদ মিয়া বলেন, “এতো ধীরগতির কাজ আমি জীবনে দেখি নাই। কবে শেষ হবে, কেউ জানে না।”
মোঃ কুদরত আলী বলেন, “কাজের কোনো গতি নেই। এখনই যদি শেষ না করা হয়, বর্ষায় এই রাস্তা একেবারে অচল হয়ে যাবে।”
মহিষখলা বাজারের প্রাণী চিকিৎসক মোহাম্মদ আঃ বাছির মিয়া জানান, “রাস্তার এই অবস্থার কারণে আমরা ঠিকমতো পশু চিকিৎসা সেবা দিতে পারছি না। জরুরি সেবাও পৌঁছাতে দেরি হয়। খুব দ্রুত রাস্তার কাজ শেষ করা অত্যন্ত জরুরি।”
এলাকাবাসীর জোর দাবি, রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করতে যথাযথ তদারকি নিশ্চিত করুক প্রশাসন। না হলে, বর্ষা মৌসুমে এই দুর্ভোগ ভয়াবহ রূপ নিতে পারে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

মধ্যনগরের প্রধান সড়ক কর্দমাক্ত, খুব ধীর গতিতে চলছে উন্নয়নকাজ — জনদুর্ভোগ চরমে

আপডেট সময় ০৪:৩০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫