ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খাতে নীতি সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে কমিটির অবদানকে কৃতজ্ঞতাশিক্ষা জানালেন শিক্ষা উপদেষ্টা Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ Logo সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়ন দাবি

কালিগঞ্জের ঝুরঝরিয়া খালটি উন্মুক্তের দাবীতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২০:০৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জের পল্লীতে পানি সরবারহের খাল দখলমুক্ত করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ শতশত গ্রামবাসী গণস্বাক্ষরের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। আসন্ন বর্ষাকালের আগেই নেটপাটা অপসারণসহ জনস্বার্থে পূর্বাপর ঝুরঝুরিয়া নামক খালটি ব্যাক্তি মালিকানা বাতিল করার জোরালো দাবী উঠেছে। অভিযোগ ও সরেজমিন সূত্রে জানাগেছে, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা ও রহমতপুর মৌজার উপরদিয়ে বহমান খাল শ্রেনীর জমিটি পূর্ব পরিকল্পিত ভাবে মানপুর গ্রামের শেখ মোহাম্মাদ আলীর ছেলে শেখ বদরুল আলম মিঠি, শেখ ছবিলার রহমান, সৈয়েদ আলী সরদারের ছেলে জুলফিকার রহমান সরদারসহ ৯/১০ জন খালের জমি রেকর্ড করিয়ে নিয়ে জবর দখল করে আছে। ফলে সোতা, বেনাদোনা, মানপুর, রহমতপুরসহ অনেক গ্রামের মানুষের শতশত হেক্টর ফসলের জমি পানিবন্দি হতে পারে। ক্ষয়ক্ষতি হতে পারে বিস্তির্ণ ফসলের জমিসহ কাঁচাপাঁকা ঘরবাড়ি।

এসব মাথায় রেখে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শতশত গ্রামবাসী প্রতিকার চেয়ে গত রবিবার (১ জুন-২৫) সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। অনুলিপি দিয়েছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার, উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর। এব্যাপারে জামায়াতের উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ও কৃষ্ণনগর ইউপির সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর জামাল ফারুক জানান, জনগনের কল্যাণে খাল শ্রেনীভুক্ত এখন জনগনের মূল দাবী। ব্যাক্তি বিশেষ খালটি জবর দখল করে পানি নিস্কাশনের একমাত্র খালটি নেট পাটা দিয়ে পানি সরবারহে বাঁধাগ্রস্ত করা হচ্ছে। এর প্রতিকার দাবী করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাতে নীতি সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে কমিটির অবদানকে কৃতজ্ঞতাশিক্ষা জানালেন শিক্ষা উপদেষ্টা

কালিগঞ্জের ঝুরঝরিয়া খালটি উন্মুক্তের দাবীতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

আপডেট সময় ০১:২০:০৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫