ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে Logo ‘উত্তর সিটির ফান্ডে এখন মাত্র ২৫ কোটি টাকা আছে’ – ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান Logo আমরা ধানমন্ডিবাসী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল Logo মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার ঘটনায় দুইটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

তেজতুরী বাজার হত্যা: প্রধান শ্যুটার গ্রেফতার, বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৫৪১ বার পড়া হয়েছে

রাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধারসহ অন্যতম শ্যুটার মোঃ রহিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

আলী আহসান রবি
ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৬

রাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধারসহ অন্যতম শ্যুটার মোঃ রহিম (৪৫) কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ০৯:০৫ ঘটিকায় ডিবির একটি টিম নরসিংদী জেলার মাধবদী থানা এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে অন্যতম শ্যুটার মোঃ রহিমকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাধবদী থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম জানান, কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য কাজ করছে ডিবি। হত্যা মামলায় গ্রেফতারকৃত রহিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকার সময় রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়াস্থ হোটেল সুপার স্টারের গলিতে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান মুসাব্বির নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৪/৫ জন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইতোপূর্বে চারজনকে গ্রেফতার করা হয়। রহিমের গ্রেফতারের মাধ্যমে মোট পাঁচজন আসামি গ্রেফতার হলো।

এছাড়া সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) আরও জানান, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রানা মোল্লা (২৬) ও ২। নূর মোহাম্মদ (৩২)। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ডিবির চলমান অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার ঘটনায় দুইটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

তেজতুরী বাজার হত্যা: প্রধান শ্যুটার গ্রেফতার, বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেট সময় ০৭:০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬