ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ Logo সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়ন দাবি Logo কেরানীগঞ্জে নিমতলায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক ব্যক্তি নিহত

ডিএসসিসি ও ডিএনসিসি এলাকায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: গতকাল (শনিবার) অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন এবং সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন। প্রথমে তিনি ডিএসসিসির আওতাধীন কলাবাগান শিশু পার্ক সংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এবং পরে ডিএনসিসির আওতাধীন আগারগাঁও বিজ্ঞান যাদুঘরের পাশের এসটিএস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, দ্রুত কোরবানির বর্জ্য অপসারণ করা একটি বড় চ্যালেঞ্জ। আগামী ১২ ঘন্টার (আজ রাত ১২টা ) মধ্যে সিটি কর্পোরেশন এর সকল বর্জ্য অপসারণ সম্পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়াও দুই সিটি কর্পোরেশনের প্রায় ২০ হাজার পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং নগরবাসীর দায়িত্ববোধের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসিফ মাহমুদ। সেবা কার্যক্রমে যুক্ত প্রত্যেক পরিচ্ছন্নতা যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে তাদের জন্য বিশেষ খাবার ও প্রণোদনার কথাও উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা বলেন, এই ঈদে কেবল পশু নয়, কোরবানি হোক অবহেলারও। পরিচ্ছন্নতা হোক ঈমানের অংশ—কাজ হোক সবাই মিলে। পরিদর্শনস্থলে স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

ডিএসসিসি ও ডিএনসিসি এলাকায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা

আপডেট সময় ০৩:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫