ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

ফুটবল মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, ইতিহাস গড়ল ‘জুনিয়র অন ফায়ার’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে
মোঃ কাইয়ুম বাদশাহ: সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ঐতিহ্যবাহী মহিষখলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হলো এক হৃদয়স্পর্শী ফুটবল টুর্নামেন্ট। বিদ্যালয়-প্রাঙ্গণের স্মৃতিবিজড়িত মাঠেই গতকাল (১০ জুন ২০২৫, মঙ্গলবার) বিকেল ৫টায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হয় এসএসসি ব্যাচ ২০১৩-১৪ এর ‘টিম ফ্যালকন’ ও এসএসসি উত্তীর্ণ ২০২৩-২৪ ব্যাচের ‘জুনিয়র অন ফায়ার’। নির্ধারিত সময়ের খেলায় ‘জুনিয়র অন ফায়ার’ ১-০ গোল ব্যবধানে জয় লাভ করে টুর্নামেন্টের প্রথম শিরোপা ছিনিয়ে নেয়।
প্রাক্তন শিক্ষার্থী সেনারুল ইসলাম সৌরভ, সজল আমিন রাব্বী, সোহেল রানা, আশিক আহমেদসহ একঝাঁক তরুণ উদ্যোক্তার পরিকল্পনায় আয়োজিত এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। ‘এ’ ও ‘বি’—দুই গ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে ৮ থেকে ১০ জুন পর্যন্ত চলে প্রতিযোগিতা। অংশগ্রহণকারী দলগুলো হলো:
গ্রুপ “এ”: লিজেন্ড হান্টার্স, রাসেল ভাইপার্স, মনস্টার-১১, ফ্যালকন টিম
গ্রুপ “বি”: ইউরেনিয়াম, এলিট নাইনটিন টুয়েন্টি, বন্ডেড ব্রাদার্স, জুনিয়র অন ফায়ার
ফাইনাল ম্যাচটি পরিচালিত হয় শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে। মাঠে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক তাজুল ইসলাম, বিল্লাল হোসেন ও ফরহাদ ইসলাম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুক্তার হোসেন, হযরত আলী এবং সৈয়দ মেম্বার খেলা উপভোগ করেন এবং টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় দিকনির্দেশনা দেন।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রানা দেশ বাংলা প্রতিদিন-এর মধ্যনগর প্রতিনিধি মোঃ কাইয়ুম বাদশাহকে জানান, “শিক্ষার্থীদের মাঝে ঐক্য ও সম্প্রীতির বন্ধন গড়তে এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে এমন উদ্যোগে সবসময় পাশে থাকবো এবং ভবিষ্যতেও এ আয়োজন নিয়মিতভাবে করার প্রত্যাশা রাখি।”
আরেক আয়োজক ও প্রাক্তন শিক্ষার্থী সজল আমিন রাব্বী বলেন, “১৯৯৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রাক্তনদের ব্যাচভিত্তিক মিলনমেলা ছিল আমাদের লক্ষ্য। এর মধ্য দিয়ে পুরনো ও নতুন প্রজন্মের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হচ্ছে, যা আমাদের বন্ধনকে আরও দৃঢ় করবে।”
স্থানীয় পর্যায়ে এই টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, ছিল পুরনো বন্ধুদের পুনর্মিলনী, আবেগ আর স্মৃতিময় মুহূর্ত ভাগাভাগির এক আনন্দঘন উৎসব।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ফুটবল মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, ইতিহাস গড়ল ‘জুনিয়র অন ফায়ার’

আপডেট সময় ০২:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫