ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

সিএসআর ফান্ডের একটি নির্দিষ্ট অংশ স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় ব্যয় করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে সরকার -উপদেষ্টা আসিফ মাহমুদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ২৭ জুন ২০২৫, অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সিএসআর ফান্ডের একটি নির্দিষ্ট অংশ ডেডিকেটেডভাবে স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় ব্যয় করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে সরকার। শুধু ব্যাংক নয় অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানে যাদের সিএসআর করার নিয়ম আছে সেখানে স্পোর্টসকে ম্যান্ডেটরি করার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সাথে কাজ করা হচ্ছে। তৃতীয় বিশ্বের দেশ হওয়ায় ক্রীড়াক্ষেত্রে সরকারিভাবে পর্যাপ্ত বাজেট সহযোগিতার সুযোগ কম থাকে সেক্ষেত্রে বেশিরভাগ স্পন্সরদের উপর নির্ভর করতে হয়। ক্রীড়াক্ষেত্রে সিএসআর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজ (শুক্রবার) জাতীয় টেনিস কমপ্লেক্সে ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই খেলাধুলার বিকেন্দ্রীকরণের কথা বলে আসছে। বিভিন্ন স্তরে স্তরে যখন প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হবে তখন বিভিন্ন লেয়ারে খেলোয়াড়দেরকে প্রতিযোগিতামূলক স্পোর্টসে আসার সুযোগ করে দেয় এবং সেখান থেকে ভালো প্লেয়ারদের বাছাই করে ন্যাশনাল লেভেলের প্রবেশের সুযোগ তৈরি করে।

উপদেষ্টা আরো বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠা্র নীতিগত সিদ্ধান্ত হয়েছে যার কার্যক্রম এগিয়ে চলেছে। এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা হলে সম্ভাবনাময় খেলোয়াড়দের এডভান্স লেভেলের ট্রেনিং প্রদান করা যাবে। স্পোর্টসের সাথে সাইন্স নিবিড়ভাবে জড়িত। এই বিষটি আমরা এড্রেস করার চেষ্টা করছি; সে অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার এবং পলিসিগুলো নিচ্ছি। এই কাজগুলো কন্টিনিউ হলে ভবিষ্যতে স্পোর্টস সেক্টর একটি কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবে বলে উপদেষ্টা আশা ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

সিএসআর ফান্ডের একটি নির্দিষ্ট অংশ স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় ব্যয় করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে সরকার -উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ০৪:৪৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫