ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক। Logo যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব – ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

অন্যায্য শ্রম ব্যবস্থা ও ইউনিয়ন বিরোধী বৈষম্য দূরীকরণে ৩ দিনের কর্মশালা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ২৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, শ্রম অধিদপ্তর ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) যৌথ উদ্যোগে ‘‘অন্যায্য শ্রম ব্যবস্থা ও ইউনিয়নবিরোধী বৈষম্য দূরীকরণ’’ শীর্ষক এক কর্মশালা আজ মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালাটি আগামী ২৯ জুন পর্যন্ত চলবে।

শ্রম সচিব তার বক্তব্যে বলেন, রানা প্লাজা ট্র্যাজেডির পর থেকে বাংলাদেশ নিরাপদ ও ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে কিন্তু ট্রেড ইউনিয়ন অধিকার ও শ্রমিক ন্যায়বিচারের ক্ষেত্রে চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে। ইউনিয়ন সদস্যদের ভীতি প্রদর্শন, নিয়োগকর্তাদের হস্তক্ষেপ এবং অবৈধ বরখাস্তের মতো ঘটনা শিল্পে শান্তি ও অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে। শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ULP (Unfair Labour Practices) এবং AUD (Anti-Union Discrimination) মামলায় দ্রুত ও নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি ILO-এর *Advancing Decent Work in Bangladesh* প্রকল্পের সহযোগিতায় শ্রম অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপের কথা উল্লেখ করেন, যা ট্রেড ইউনিয়ন নিবন্ধন, শ্রম বিরোধ নিষ্পত্তি ও কর্মক্ষেত্রে সহিংসতা রোধে ভূমিকা রাখছে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ. কে. এম. তারিকুল আলম। এছাড়াও অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধি নিরান রাজমুঠান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

অন্যায্য শ্রম ব্যবস্থা ও ইউনিয়ন বিরোধী বৈষম্য দূরীকরণে ৩ দিনের কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৫০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫