ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ, ৫ জনকে জরিমানা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

মোঃকাইয়ুম বাদশাহ: স্টাফ রিপোর্টার মধ্যনগর (সুনামগঞ্জ), সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ঐতিহাসিক টাঙ্গুয়ার হাওর ও আশপাশের বিলাঞ্চলে মাছের প্রজনন মৌসুমে জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করেছে। শুক্রবার (২৭ জুন) অনুষ্ঠিত এ অভিযানে নেতৃত্ব দেন মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত অভিযানে অবৈধ পন্থায় মাছ ধরার অভিযোগে ৫ জনকে আটক করে ২টি পৃথক মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৫টি বেড় জাল এবং ৩টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো পরে হাওরের পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,
“টাঙ্গুয়ার হাওর শুধু মধ্যনগরের নয়, এটি একটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ পরিবেশসম্পদ। এখানে অবৈধ মাছ শিকার আমাদের প্রাকৃতিক ভারসাম্যের জন্য হুমকি। আমরা বারবার অনুরোধ করে আসছি—এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, হাওরের জীববৈচিত্র্য ও সামুদ্রিক সম্পদ রক্ষায় স্থানীয়দের সচেতন হতে হবে এবং আইন মেনে চলার জন্য আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ, ৫ জনকে জরিমানা

আপডেট সময় ০৫:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫