ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ২৭ জুন, ২০২৫, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারনে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে গতকাল ২৬ জুন ২০২৫ তারিখ বিকেলে অর্থ উপদেষ্টার কার্যালয়ে ২ ঘন্টা ৩০ মিনিট ব্যাপী একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, অর্থ উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের ১৬ জন সদস্য অংশগ্রহণ করেন।

বিস্তারিত আলোচনা শেষে উক্ত সভায় নিম্নোক্ত তিনটি বিষয়ে সিদ্ধান্ত হয়:
(ক) এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচী প্রত্যাহার করা
(খ) জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ইস্যুকৃত কর্মকর্তাগণের দু’টি সাম্প্রতিক বদলির আদেশ পুন:বিবেচনা করা; এবং
(গ) আগামী ১ জুলাই ২০২৫ তারিখ মংগলবার বিকাল ৪ টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যগণের সাথে গত ২৫ মে ২০২৫ তারিখে অর্থ মন্ত্রণালয় হতে জারীকৃত প্রেস রিলিজের আলোকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সরকার প্রত্যাশা করে যে, আগামী ১ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য সভায় আলোচনার মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে ৩১ জুলাই, ২০২৫ এর মধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ এর প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হবে।

দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিসহ জনগণের সেবাদান কার্যক্রম সচল রাখাসহ বৃহত্তর জাতীয় স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং মার্চ টু এনবিআর কর্মসূচী প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীগণকে নিজ দপ্তরে অবস্থান করে সকল কার্যক্রমে মনোনিবেশ করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫

আপডেট সময় ০৪:৪৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫