ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান Logo ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
রাজধানীর কারওয়ান বাজারে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে।

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলায় ১১ জন গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং দ্যা ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটতরাজ ও অগ্নি সংযোগের ঘটনায় আরও ১১ (এগারো) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৯ (নয়) জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া একই সময়ে তেজগাঁও থানা পুলিশ কর্তৃক আরও দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। আব্দুর রহমান (৩০) ২। মোঃ জান্নাতুল নাঈম (২১) ৩। মো ফয়সাল (২৪) ৪। ক্বারী মুয়াজ বিন আব্দুল রহমান (৩৩) ৫। জুবায়ের হোসাইন (২১) ৬। মোঃ আলমাস আলী (২৯) ৭। জুলফিকার আলী সৌরভ (২২) ৮। নিয়াজ মাহমুদ (২৮) ৯। মোহাম্মদ মাইনুল ইসলাম (২২) ১০। মোঃ হাসেম (২৬) ও ১১। আরাফাত ইয়াসিন (২৯)।

ডিবি সূত্রে জানা যায়, ১৮ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং দ্যা ডেইলি স্টার কার্যালয়ে ন্যক্কারজনক হামলা চালায় কতিপয় উচ্ছৃঙ্খল জনতা। উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ডিবি। এই প্রেক্ষিতে সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৯ (নয়) জনকে গ্রেফতার করা হয়। এছাড়া এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তেজগাঁও থানা কর্তৃক আরও ২ (দুই) জন গ্রেফতার হয়। গত ২৪ ঘন্টায় এই ঘটনায় ১১ (এগারো) জনকে গ্রেফতার করা হলো।

ন্যক্কারজনক এই হামলার ঘটনায় এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা ২৮ (আটাশ)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

রাজধানীর কারওয়ান বাজারে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে।

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলায় ১১ জন গ্রেফতার

আপডেট সময় ০৬:০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫