
কাইয়ুম বাদশাহ , সুনামগঞ্জ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আনিসুল হক।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলীয় নিবন্ধন নম্বর ০০৭ অনুযায়ী ধানের শীষ প্রতীকে আনিসুল হককে এ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
মনোনয়নপত্রে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আনিসুল হক সুনামগঞ্জ-১ আসন থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এতে করে দলের নেতা-কর্মীরা সুনামগঞ্জ-১ আসনে শক্তিশালী ও সুশৃঙ্খল নির্বাচন পরিচালনার আশা প্রকাশ করেছেন।
মনোনয়ন ঘোষণার পর সুনামগঞ্জ-১ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতারা জানিয়েছেন, আনিসুল হকের নেতৃত্বে এ আসনে বিএনপি জনসম্পৃক্ত ও পরিকল্পিত নির্বাচনী কার্যক্রম গ্রহণ করতে সক্ষম হবে।
এছাড়া নেতাকর্মীরা মনে করেন, এই মনোনয়ন জনগণের প্রত্যাশা পূরণে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেছেন, নির্বাচনী প্রচারণায় জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এ আসনে জোরালো প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে।
সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বলেন, আনিসুল হক একজন জনপ্রিয় ও অভিজ্ঞ নেতা। তার নেতৃত্বে বিএনপি নতুন উদ্দীপনা ও শক্তি নিয়ে সুনামগঞ্জের ১আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারবে।
নিজস্ব সংবাদ : 




















