
নারায়ণগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নারায়ণগঞ্জ জেলার মৌচাক এলাকায় পরিচালিত অভিযানে এক কোটি সাড়ে চার লক্ষ টাকার নকল জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্পসহ দুইজনকে গ্রেফতার করেছে। অভিযান পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম।
আটককৃতরা হলেন—
১. মোঃ মিন্টু খান (৩২),
২. মুন্না ইসলাম মিকাইল (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, পলাতক আসামী মোতাহার @ সবুজের সহযোগিতায় দীর্ঘদিন ধরে নকল স্ট্যাম্প উৎপাদন ও দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হতো। অভিযানকালে কারখানার নিচ তলা থেকে হাজার হাজার নকল স্ট্যাম্প, প্রিন্টিং প্লেট, কার্ট্রিজ পেপার এবং মেশিন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ A/25 A(b)/25 A(c) ধারায় মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, এই সংক্রান্ত পূর্ববর্তী মামলা ডিএমপি’র রূপনগর থানায় বিচারাধীন রয়েছে।
নকল স্ট্যাম্পের এই কারখানার বন্ধ এবং মূল আসামিদের গ্রেফতারের মাধ্যমে দেশের আইনি ও আর্থিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নিজস্ব সংবাদ : 




















