ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব Logo “মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান ও ছিনতাই মামলার এজারভুক্ত আসামি গ্রেফতার”। Logo বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ Logo পঙ্গু হাসপাতালের দালাল দুলাল মিয়া নিজেই ডাক্তার নিজেই মালিক হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo পাকিস্তান দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত Logo মধ্যনগরের মাঝের ছড়ায় রহস্যজনক অগ্নিকাণ্ড, দোকানের সব মালামাল পুড়ে ছাই। Logo নেএকোনার কলমাকান্দায় স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত মিলনমেলা, মানবিক কাজে এগিয়ে যাওয়ার আহ্বান। Logo হঠাৎ সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রতিমন্ত্রী! Logo বাস্তব জীবনে নারীর শিক্ষা এবং মা-বাবা ছাড়া মূলত আসলে কিছুই নাই Logo মধ্যনগরের রামপুরে ঈদ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট মাঠে উচ্ছ্বাসে মেতেছে তরুণ সমাজ।
‘তারুণ্যের উৎসব-২০২৫’ ফাইনালে পুরুষ ও নারী বিভাগে রোমাঞ্চকর লড়াইয়ে চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়।

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ: পুরুষে বিজিবি ও নারীতে পুলিশ চ্যাম্পিয়ন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৫৫৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ‘তারুণ্যের উৎসব-২০২৫’ জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের শেষ দিনে দাপুটে জয় পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ। আজ শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে পুরুষ বিভাগে বিজিবি এবং নারী বিভাগে বাংলাদেশ পুলিশ শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে।

পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩৩-২৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। প্রথমার্ধে সেনাবাহিনী আধিপত্য বিস্তার করে ১২-৯ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়।

তবে বিরতির পর খেলার চিত্র পুরোপুরি বদলে দেয় বিজিবি। দলের তারকা খেলোয়াড় আল আমিনের দুর্দান্ত তিন পয়েন্টের রেইডে বিজিবি ম্যাচে সমতা ফেরায়। এরপর তারা সেনাবাহিনীকে অল-আউট করে ৩ পয়েন্টের লিড নেয়। শেষ দিকে একটি ‘সুপার রেইড’ থেকে আরও ৩ পয়েন্ট অর্জন করে বিজিবি নিজেদের জয় নিশ্চিত করে। সেনাবাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে ফেরার চেষ্টা করলেও বিজিবির সুসংগঠিত ডিফেন্সের সামনে তারা হার মানতে বাধ্য হয়।

নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশ ৩৬-৩১ পয়েন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপি দলকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত এই দুই দলের লড়াই ছিল সমানে সমান।

প্রথমার্ধের শেষে ১৭-১২ পয়েন্টে এগিয়ে ছিল পুলিশ। তবে দ্বিতীয়ার্ধে আনসারের স্মৃতি একটি চমৎকার ‘সুপার রেইড’ করলে পয়েন্ট ১৯-১৯ এ দাঁড়িয়ে যায়। এই উত্তেজনাকর মুহূর্তে পুলিশ পুনরায় আক্রমণাত্মক হয়ে ওঠে এবং আনসারকে দ্বিতীয়বার অল-আউট করে বড় ব্যবধান তৈরি করে। শেষ পর্যন্ত ৫ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পুলিশের মেয়েরা।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সেলিম ফকির এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান ও সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

নারী বিভাগে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন রংপুরের অন্তরা ও ব্রাহ্মণবাড়িয়ার নাহিদা। আর পুরুষ বিভাগের সেরা উদীয়মান খেলোয়াড় বিকেএসপির জুলফিকার আকাশ। নারী বিভাগের বেস্ট ডিফেন্ডার আনসারের স্মৃতি আক্তার আর পুরুষ বিভাগে বেস্ট ডিফেন্ডার হয়েছেন বিজিবির সবুজ মিয়া। নারী বিভাগে বেস্ট রেইডার বিজিবির বৃষ্টি বিশ্বাস আর পুরুষ বিভাগে বেস্ট রেইডার সেনাবাহিনীর রোহান মিয়া। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন নারী বিভাগে পুলিশের শ্রাবনী মল্লিক ও পুরুষ বিভাগে বিজিবির আল আমিন।

জনপ্রিয় সংবাদ

এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

‘তারুণ্যের উৎসব-২০২৫’ ফাইনালে পুরুষ ও নারী বিভাগে রোমাঞ্চকর লড়াইয়ে চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়।

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ: পুরুষে বিজিবি ও নারীতে পুলিশ চ্যাম্পিয়ন

আপডেট সময় ১২:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬