ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আইএলও’র সঙ্গে বৈঠকে সামাজিক সুরক্ষা ও নারী-শিশু উন্নয়নে সহযোগিতা জোরদারের অঙ্গীকার Logo বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক Logo কুমিল্লায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠাকুরগাঁওয়ের এক যুবকের মৃত্যু Logo সুনামগঞ্জে হাওরে কালবৈশাখীর তাণ্ডব বজ্রপাতে ৪ উপজেলায় ৫ জনের মৃত্যু আহত অন্তত ৬ জন Logo ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত Logo বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার Logo গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার Logo রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম Logo পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজারে অসুস্থ অবস্থায় পড়ে থাকা ব্যক্তির উন্নত চিকিৎসা ও পরিবারের সন্ধানে মানবিক আহ্বান

সুনামগঞ্জের মধ্যনগরে মুমূর্ষু পরিচয়হীন ব্যক্তি উদ্ধার, পরিবারের সন্ধান ও উন্নত চিকিৎসার আহ্বান।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৫৭৯ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের  মহিষখলা বাজার এলাকায় রাস্তার পাশে এক মুমূর্ষু ও পরিচয়হীন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত প্রতিবেদক নিজেও ওই ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলে দেখেছেন যে তিনি নিজের পরিচয় দিতে পারছেন না এবং পরিস্থিতি বোঝার ক্ষমতাও সীমিত।
স্থানীয়রা জানিয়েছেন, গত শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে মহিষখলা বাজারের হাই স্কুল রোড এলাকায় পথচারীরা ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয় যুবক সাফায়েত হোসেন রাজু ও আরও কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
উদ্ধারকৃত ব্যক্তি বর্তমানে সাফায়েত হোসেন রাজুর তত্ত্বাবধানে রয়েছেন। রাজু জানিয়েছেন, প্রথমে তাকে নিকটস্থ কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। তবে তার পায়ে বড় ধরনের সংক্রমণ (ইনফেকশন) রয়েছে, যা অত্যন্ত আশঙ্কাজনক। সাফায়েত হোসেন রাজু জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।
এলাকাবাসী ও উদ্ধারকারীর পক্ষ থেকে মানবিক আহ্বান জানানো হয়েছে—যদি কেউ ওই ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিবারের কোনো তথ্য জানেন, তবে অনতিবিলম্বে নিকটস্থ থানায় অথবা সরাসরি সাফায়েত হোসেন রাজুর সঙ্গে যোগাযোগ করার জন্য।
📞 যোগাযোগ: সাফায়েত হোসেন রাজু — ০১৯৭৯৯৬১২৭৩
এ বিষয়ে উপজেলা প্রশাসন, ইউএনও উজ্জ্বল রায় এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, রোগীকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় প্রশাসন ও সমাজসেবামূলক সংস্থাগুলোকে এই প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে, যাতে পরিচয়হীন ব্যক্তির পরিচয় শনাক্তকরণ, উন্নত চিকিৎসা এবং নিরাপদ আশ্রয় দ্রুত নিশ্চিত করা যায়।
জনপ্রিয় সংবাদ

আইএলও’র সঙ্গে বৈঠকে সামাজিক সুরক্ষা ও নারী-শিশু উন্নয়নে সহযোগিতা জোরদারের অঙ্গীকার

উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজারে অসুস্থ অবস্থায় পড়ে থাকা ব্যক্তির উন্নত চিকিৎসা ও পরিবারের সন্ধানে মানবিক আহ্বান

সুনামগঞ্জের মধ্যনগরে মুমূর্ষু পরিচয়হীন ব্যক্তি উদ্ধার, পরিবারের সন্ধান ও উন্নত চিকিৎসার আহ্বান।

আপডেট সময় ০৫:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬