ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ–অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক Logo যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ Logo জ্ঞানভিত্তিক সমাজ গড়তে গ্রন্থাগারিকরা হলেন সমাজের ‘মিশনারি – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী Logo ব্রাসেলস আলোচনা বাংলাদেশ-ইইউ এবং বাংলাদেশ-বেলজিয়াম ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করেছে Logo হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা Logo টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি
হোয়াইক্যং সীমান্তে গোলাগুলির আতঙ্ক, শিশুর অবস্থা আশঙ্কাজনক; সড়ক অবরোধে উত্তাল এলাকা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে সীমান্ত হোয়াইক্যংয়ে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী গ্রেফতার।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৫৭৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : কক্সবাজারের টেকনাফে সদর মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মিয়ানমারে সংঘর্ষের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫৩ সদস্য এবং এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গুলিবিদ্ধ শিশুটির নাম আফনান (১২)। সে লম্বাবিল এলাকার জসিম উদ্দিনের মেয়ে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘শিশুটি এখনো জীবিত রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।’ এ ছাড়া শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে তার পরিবারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।
মিয়ানমার থেকে ছোড়া গুলি।

শিশু গুলিবিদ্ধের খবরে লম্বাবিল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের লম্বাবিল ও টেচ্ছাবিজ্র এলাকায় সড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা। স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে আরসা, আরএসও ও নবী হোসেন গ্রুপের মধ্যে চলা সশস্ত্র সংঘর্ষের প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। এতে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর সংঘর্ষ চলছে। প্রাণ বাঁচাতে সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসা ৫২ জন মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ও একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম এই আটকের তথ্য নিশ্চিত করেন।
সংশোধনী: এর আগে শিশুটির মৃত্যুর কথা জানিয়েছিল পুলিশ। পরে জানায়, শিশুটি জীবিত আছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক

হোয়াইক্যং সীমান্তে গোলাগুলির আতঙ্ক, শিশুর অবস্থা আশঙ্কাজনক; সড়ক অবরোধে উত্তাল এলাকা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে সীমান্ত হোয়াইক্যংয়ে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী গ্রেফতার।

আপডেট সময় ০৪:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬