ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা
গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে ডিবি-মতিঝিল বিভাগ

১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫৭০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর পল্টন মডেল থানাধীন এলাকা হতে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ বিল্লাল হোসেন (৪৫) ২। ২) মোঃ আল আমিন (২৮)।

সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় পল্টন মডেল থানাধীন বিএনপি পার্টি অফিসের বিপরীত পার্শ্বে একটি কার শো-রুমের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম পল্টন মডেল থানাধীন বিএনপি পার্টি অফিসের বিপরীত পার্শ্বে একটি কার শো-রুমের সামনে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় গ্রেফতারকৃত বিল্লালের বিরুদ্ধে মাদক আইনে তিনটি মামলা ও আল আমিনের বিরুদ্ধে মাদক আইনে দুইটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে ডিবি-মতিঝিল বিভাগ

১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

আপডেট সময় ০৩:৪৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬