ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
প্রতিজন কর্মীর জন্য ৫ হাজার টাকা নগদ সহায়তা বিতরণ নগর পরিচ্ছন্নতায় আন্তরিকতা বজায় রাখার আহ্বান

প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৫৪১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপলক্ষ্যে বোনাস হিসেবে জনপ্রতি ৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার আজ আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়।

রাজধানীর মিরপুরের ৪ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে এ বোনাস বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, এবারই প্রথমবারের মতো পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই বোনাস প্রদান করা হলো।

আগামীকাল থেকে নতুন উদ্যোমে কাজ শুরুর আহবান জানিয়ে তিনি বলেন, নগর পরিচ্ছন্নতায় আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে আগামী ঈদে আরও বেশি বোনাস প্রদান করা হবে।

প্রশাসক আরো বলেন, “আমি আপনাদের সহযোগী, আমরা সবাই একই পরিবারের সদস্য। আমরা একসাথে এ শহর পরিচ্ছন্ন রাখতে কাজ করবো।”

ডিএনসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার নির্দেশনা দিয়েছেন, সরকার আপনাদের প্রতি আন্তরিক। আপনারাও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

প্রতিজন কর্মীর জন্য ৫ হাজার টাকা নগদ সহায়তা বিতরণ নগর পরিচ্ছন্নতায় আন্তরিকতা বজায় রাখার আহ্বান

প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী

আপডেট সময় ০১:০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬