ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
সুনামগঞ্জে দুই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় সম্মান প্রদান মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে জেলা শোকাহত

মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৫৪৭ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রৌহা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা নুরুল ইসলাম (৭৪) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ মার্চ) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ময়মনসিংহে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে তিনি লিভারের জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
স্বজনরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ময়মনসিংহ শহরের বিএডিসি ফার্ম মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিজ জন্মস্থান সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার রৌহা গ্রামে আনা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় রৌহা গ্রামে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে জেলার মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

সুনামগঞ্জে দুই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় সম্মান প্রদান মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে জেলা শোকাহত

মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন।

আপডেট সময় ০১:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬