ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি Logo মাদক নির্মূলে সমাজের সকলকে এক যোগে কাজ করতে হবে- ড. মাসুদ এমপি Logo হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নতুন ভবনের উদ্বোধন
আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য পুলিশ তৎপর যাত্রী সুবিধা ও যানজট নিয়ন্ত্রণে নজরদারি জোরদার

গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৫৩৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করার লক্ষ্যে ঢাকার গাবতলি বাস টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০:৪৫ ঘটিকায় গাবতলি বাস টার্মিনাল পরিদর্শন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।পরিদর্শনকালে আইজিপি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে আইজিপি বলেন, প্রতি বছর ঈদযাত্রার সময় ঘরমুখী মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। বিশেষ করে সড়কে দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। তবে এ বছর ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যাত্রীদের যেন কোনো ধরনের হয়রানি, অতিরিক্ত টিকিট মূল্য আদায় বা সড়কে অযাচিত যানজট ও ব্লকেডের সম্মুখীন হতে না হয়, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি করছে।

ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার বলেন, টার্মিনাল এলাকায় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য পুলিশ তৎপর যাত্রী সুবিধা ও যানজট নিয়ন্ত্রণে নজরদারি জোরদার

গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

আপডেট সময় ০১:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬