ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা
কালিগঞ্জে বিশেষ সাংগঠনিক সভায় বিএনপি নেতারা দলীয় শৃঙ্খলা ও ধানেরশীষ বিজয় নিশ্চিত করার জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।

সকল ভেদাভেদ ভূলে ধানেরশীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে – এইচ এম রহমাতুল্লাহ পলাশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫৪৫ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে একটি বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যক্রমকে গতিশীল করা, সাংগঠনিক শক্তি সুসংহত করা এবং ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন সোহরাওয়ার্দী পার্কে অনুষ্ঠিত এ সভায় উপজেলার ১২টি ইউনিয়নের ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করে মতামত তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু ও জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান। তারা দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি জোরালো আহ্বান জানান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।

প্রধান বক্তার বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, দলের অভ্যন্তরীণ সব বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানেরশীষ এর পক্ষেই কাজ করতে হবে। যেকোনো চক্রান্ত মোকাবেলা করে দলকে সামনের দিকে এগিয়ে নিতে নেতা- কর্মীদের সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমাতুল্লাহ পলাশ বলেন, বিএনপি ও ধানের শীষের প্রশ্নে কোনো বিভেদ মেনে নেওয়া হবে না।

ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় এই আদর্শকে সামনে রেখে সবাইকে কাজ করতে হবে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি।

সকল ভেদাভেদ ভূলে আসন্ন নির্বাচনে কাজী আলাউদ্দীনকে ধানেরশীষ প্রতিকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।একই সঙ্গে ভবিষ্যতের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় আন্দোলন সংগ্রামের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি। বিশেষ সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম।

উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃৃষ্ণনগরের সভাপতি আল মাহমুদ ছট্টু, বিষ্ণুপুরের সভাপতি আলিম আল রাজি তাপস, সেক্রেটারী মাহমুদ মোস্তফা, চাম্পাফুলের সেক্রেটারী সাইলুজ্জামান সাইলু, যুগ্ম সম্পাদক আবুল কালাম, দঃ শ্রীপুরের সভাপতি জুলফিক্কার আলী সাপুই, সেক্রেটারী নুরুজ্জামান পাড়, কুশুলিয়ার সভাপতি ইঞ্জিঃ হাসানুর রহমান, সেক্রেটারী কাজী তৌহিদ, মৌতলার সভাপতি শেখ আলমগীর হোসেন, রতনপুরের সভাপতি শিহাব উদ্দীন, সা্ংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, ধলবাড়িয়ার সভাপতি শেখ গোলাম মোস্তফা, সাবেক আহবায়ক রেজাউল ইসলাম, মথুরেশপুরের সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ হাসানাত আলী, তারালীর সভাপতি আরশাদ আলী মেম্বর, ভাড়াশিমলার সভাপতি আফছার আলী, সেক্রেটারী সোহেল রানা, নলতার সিনিঃ সহ সভাপতি ওসমান, সহ সম্পাদক মাষ্টার শাহিনুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল, সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাসক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক রবিউল্লাহ বাহার, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী এসএম রেদাওয়ান ফেরদাউস রনি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা তাতিদলের সভাপতি শরীফ আব্দুর রাজ্জাক, সেক্রেটারী ফারুক হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সেলিম, সেক্রেটারী শোকর আলী ও তরুনদলের সদস্য সচিব শাহিনুর রহমান প্রমুখ। এ সময়ে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী সভায় উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

কালিগঞ্জে বিশেষ সাংগঠনিক সভায় বিএনপি নেতারা দলীয় শৃঙ্খলা ও ধানেরশীষ বিজয় নিশ্চিত করার জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।

সকল ভেদাভেদ ভূলে ধানেরশীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে – এইচ এম রহমাতুল্লাহ পলাশ

আপডেট সময় ০২:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬