ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরে বোরো ধান সংগ্রহ শুরু, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগ। Logo বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী Logo সুনামগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ জন Logo চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সিলেটের সদর উপজেলায় বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন Logo বিএনপির সরকার জনগণের সরকার , নির্বাচনী প্রতিশ্রুতির ওয়াদা বাস্তবায়নে জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো-সমাজকল্যাণ মন্ত্রাল Logo কেরানীগঞ্জ মডেল থানার নতুন ওসির সাথে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ Logo মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ Logo অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে।
ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার ও কুরআন শিক্ষা প্রসারেরও প্রতিশ্রুতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস ধর্ম উপদেষ্টার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৫৮০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস দিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ মসজিদের উন্নয়নে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে যতটুকু সম্ভব ততটুকু সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পর মসজিদটির
সংস্কার পরবর্তী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ইতোমধ্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অনুরূপ একটি বুক কর্নার গড়ে তোলার বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের সভায় আলোচনা করার কথা জানান উপদেষ্টা। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে
পবিত্র কুরআন শিক্ষা চালু করার প্রতিশ্রুতি দেন তিনি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও ডাকসুর নেতৃবৃন্দের সাথে আলোচনা করে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান উপদেষ্টা।

এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু)’র তত্ত্বাবধানে ৬৫ বছর পর সংস্কারের মাধ্যমে নতুন রূপ পেয়েছে এ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মসজিদ সংস্কারের উদ্যোগ গ্রহণ করে ডাকসু।

উল্লেখ্য, সংস্কার কাজের মধ্যে ছিলো ১১০ টন এসির সংযোজন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নতুন দুটি অজুখানা স্থাপন, নতুন কার্পেট, দেয়াল রঙ, নারী শিক্ষার্থীদের নামাজের স্থান সম্প্রসারণ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মসজিদে আসা-যাওয়ার জন্য রাম্প স্থাপন প্রভৃতি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রতিষ্ঠান এ সংস্কার কাজে অর্থায়ন করেছে।

মসজিদ সংস্কারের কাজ সমন্বয় করেন ডাকসুর নির্বাচিত সদস্য আনাস ইবনে মুনীর ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম।

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরে বোরো ধান সংগ্রহ শুরু, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগ।

ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার ও কুরআন শিক্ষা প্রসারেরও প্রতিশ্রুতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস ধর্ম উপদেষ্টার

আপডেট সময় ০২:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬