ঢাকা ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরে বোরো ধান সংগ্রহ শুরু, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগ। Logo বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী Logo সুনামগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ জন Logo চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সিলেটের সদর উপজেলায় বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন Logo বিএনপির সরকার জনগণের সরকার , নির্বাচনী প্রতিশ্রুতির ওয়াদা বাস্তবায়নে জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো-সমাজকল্যাণ মন্ত্রাল Logo কেরানীগঞ্জ মডেল থানার নতুন ওসির সাথে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ Logo মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ Logo অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে।
চুক্তিকে ‘উইন-উইন’ পরিস্থিতি হিসেবে দেখার আহ্বান; পারস্পরিক স্বার্থে সর্বোচ্চ ব্যবহার করার ওপর জোর

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী  খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে। এতে উভয় পক্ষের স্বার্থের বিষয়গুলো বিবেচনায় রেখেই একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করা হয়। কাজেই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই।”

আজ মঙ্গলবার (৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয়, তবে রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে এটি উত্তরাধিকারসূত্রে পেয়েছে। “রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে ইচ্ছামতো বাতিল করা যাবে। এটি একটি বাস্তবতা এবং আমরা সেটিকে দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চাই”।

তিনি আরও জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি তদন্ত প্রক্রিয়া (ইনভেস্টিগেশন) শুরু করা হয়েছে, যার বিষয়ে বাংলাদেশ ব্যাখ্যা চেয়েছে এবং প্রাপ্ত ব্যাখ্যার প্রেক্ষিতে নিজেদের অবস্থান ও পর্যবেক্ষণ জানানো হয়েছে। মন্ত্রী বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়েছি, বিদ্যমান চুক্তির প্রেক্ষাপটে এ ধরনের তদন্ত শুরু না হলে তা আরও ইতিবাচক হতো।”

বাংলাদেশের উৎপাদন ও বাণিজ্য বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, দেশে কোনো ক্ষেত্রেই ‘ওভার ক্যাপাসিটি’ নেই এবং বাংলাদেশ ডাম্পিং করে এমন অভিযোগও ভিত্তিহীন। “আমরা অধিকাংশ পণ্য আমদানি করি। যেগুলো রপ্তানি করি, বিশেষ করে তৈরি পোশাক খাত—তা কঠোর আন্তর্জাতিক কমপ্লায়েন্সের মধ্যে পরিচালিত হয়। সেখানে শ্রম আইন লঙ্ঘন বা শিশুশ্রমের কোনো সুযোগ নেই,”—তিনি যোগ করেন।

চুক্তি বাতিলের প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, “এই সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়। কোনো চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয়, তা সংশোধনের সুযোগ সেই চুক্তির মধ্যেই রয়েছে।” তিনি এটিকে ‘সেলফ কারেক্টিং এলিমেন্ট’ হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, “চুক্তির মধ্যেই সংশোধন বা সমন্বয়ের প্রয়োজনীয় বিধান রয়েছে। তাই এটি নিয়ে অতিরিক্ত উদ্বেগ বা আতঙ্কের কোনো কারণ নেই।”

বৈঠকে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব রুটিন দায়িত্ব মো : আবদুর রহিম খান এসম উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরে বোরো ধান সংগ্রহ শুরু, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগ।

চুক্তিকে ‘উইন-উইন’ পরিস্থিতি হিসেবে দেখার আহ্বান; পারস্পরিক স্বার্থে সর্বোচ্চ ব্যবহার করার ওপর জোর

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:৩০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬