ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। Logo যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষি মন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সংহতিপত্র হস্তান্তর ও কাতারের নেতৃস্থানীয়দের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক Logo প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আরবিইউ মডেল ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে বিপিসিএল Logo দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর: মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন Logo নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের Logo রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও  ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি-নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার সঙ্গে জড়িত এক প্রতারক গ্রেফতার Logo সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি Logo জ্বালানী তেল মজুদ ও পাচার প্রতিরোধে লালমনিরহাট সীমান্তে কার্যক্রম জোরদার করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)
বিশ্বব্যাংক অর্থায়নে বিআরডব্লিউটিপি-১ প্রকল্পের আওতায় বরিশাল, ভোলা ও নোয়াখালীতে নৌ অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

উপকূলীয় নৌযাত্রীসেবায় নতুন দিগন্ত: ৪ লঞ্চঘাটের ভিত্তিপ্রস্তর ও ৩ ঘাট উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৫৩৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এর উদ্যোগে
বরিশাল, ভোলা ও নোয়াখালী জেলার উপকূলীয় ও প্রত্যন্ত এলাকায় নৌ যাত্রীসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাস্তবায়নাধীন বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ-পরিবহন প্রকল্প-১ (BRWTP-1) এর আওতায় বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ৪টি লঞ্চঘাটের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১টি লঞ্চঘাট ও ২টি ফেরীঘাটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ( ৩০ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন উক্ত কর্মসূচিগুলোতে ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল জেলার হিজলা উপজেলার হিজলা লঞ্চঘাট, বরিশাল সদর উপজেলার লাহারহাট লঞ্চঘাট, ভোলা জেলার ইলিশা লঞ্চঘাট এবং মনপুরা উপজেলার রাম নেওয়াজ লঞ্চঘাট-২ এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও তিনি বরিশাল জেলার হিজলা উপজেলার মৌলভীরহাট লঞ্চঘাট, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নলচিরা ফেরীঘাট এবং চেয়ারম্যান ঘাট ফেরীঘাট এর উদ্বোধন করেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, উপকূলীয় ও দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিরাপদ, টেকসই ও নিরবচ্ছিন্ন নৌ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিআরডব্লিউটিপি-১ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এসব এলাকার জনগণের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী হবে। পাশাপাশি নৌপথের নাব্যতা রক্ষা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা; নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা অনুবিভাগ) মোঃ আবুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তগণ।

এছাড়াও আজ (৩১ জানুয়ারি) শনিবার নৌপরিবহন উপদেষ্টা ভার্চুয়ালি সংযুক্ত থেকে ভোলা জেলার মনপুরা উপজেলার ঢালচর, কাজীরচর ও কালাতলিরচর এলাকাকে জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত করার লক্ষ্যে সাবমেরিন কেবল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

ভার্চুয়াল বক্তব্যে উপদেষ্টা এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের জন্য BREB-এর চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সকল BREB ও ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সাবমেরিন কেবল প্রকল্প বাস্তবায়নের ফলে মনপুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে, যা ওই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

জনপ্রিয় সংবাদ

মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

বিশ্বব্যাংক অর্থায়নে বিআরডব্লিউটিপি-১ প্রকল্পের আওতায় বরিশাল, ভোলা ও নোয়াখালীতে নৌ অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

উপকূলীয় নৌযাত্রীসেবায় নতুন দিগন্ত: ৪ লঞ্চঘাটের ভিত্তিপ্রস্তর ও ৩ ঘাট উদ্বোধন

আপডেট সময় ১২:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬