ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে অবতরণ, পৌঁছাল ৪১৯ হজযাত্রী Logo ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার Logo রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা Logo ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক
সুনামগঞ্জ-১ আসনে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার; দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলেন জামায়াত প্রার্থী।

ধর্মপাশায় তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৪ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ ও তাহিরপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান ধর্মপাশায় নির্বাচনী জনসভা করেছেন।
বেলা ২টার দিকে ধর্মপাশা উপজেলা সদর বিজয় ২৪ চত্বরে অনুষ্ঠিত সভার আয়োজন করেন জামায়াতে ইসলামী ধর্মপাশা উপজেলা শাখা। সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা শাখার সাবেক আমীর আব্দুল কাদির এবং সঞ্চালনা করেন সেক্রেটারি কাজী মুখলেসুর রহমান আমীন।
জনসভায় বক্তব্য রাখেন ডাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শাহিনুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি এমদাদুল হক সাঈদ, মোহনগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোফাজ্জল হোসেন সবুজ, বাংলাদেশ খেলাফত মজলিস ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক ইমনদোজ্জা চৌধুরী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা কমিটির সাবেক সভাপতি মনিরুজ্জামান পিয়াস।
প্রধান অতিথি উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করা হবে। তিনি দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও নৈতিক অবক্ষয় থেকে জাতিকে মুক্ত করতে জামায়াতে ইসলামের প্রতীক ‘দাঁড়িপাল্লার’ পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ধর্মপাশায় উপস্থিত ছিলেন এবং বক্তারা জনসাধারণকে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন।
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে অবতরণ, পৌঁছাল ৪১৯ হজযাত্রী

সুনামগঞ্জ-১ আসনে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার; দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলেন জামায়াত প্রার্থী।

ধর্মপাশায় তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

আপডেট সময় ১২:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬